General Arabic Training Program - An-Nour Institute

পূর্ণাঙ্গ আরবি ভাষা প্রশিক্ষণ প্রোগ্রাম

সূচনা বা প্রাক-প্রাথমিক স্তর (A1)

A1 স্তরটি আরবি ভাষা চর্চা করতে আগ্রহী সকল প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রবেশপথ হিসেবে বিবেচিত। এ স্তর সমাপনকারী শিক্ষার্থীরা দৈনন্দিন জীবনের প্রাথমিক কথোপকথন এবং বহুল প্রচলিত বাক্যসমূহ ব্যবহার করতে পারে। তারা নিজেদের পরিচয় প্রদান এবং পরস্পর ব্যক্তিগত তথ্য বিনিময়ের মতো সাধারণ কাজ সম্পাদনের যোগ্যতা অর্জন করে। সাধারণ কথোপকথনে বহুল ব্যবহৃত শব্দাবলি যেমন নাম, দেশ, বসবাসের স্থান, ভ্রমণের উদ্দেশ্য, ভ্রমণের সময় ইত্যাদি বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর দেওয়ার সক্ষমতা অর্জন করে। এভাবে শিক্ষার্থীগণ আরবি ভাষায় সাধারণ বাক্য গঠন করা আয়ত্ব করার মাধ্যমে মনের ভাব প্রকাশের মৌলিক প্রয়োজন পূরণ করতে পারে।

প্রাথমিক স্তর (A2)

A2 স্তরটি শেষে একজন শিক্ষার্থী নিজের চারপাশের বিবরণ ও দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া স্বাভাবিক ঘটনাগুলো আরবিতে ব্যক্ত করতে সক্ষম হয়। এ পর্যায়ে একজন শিক্ষার্থী অপরের কাছে নিজের প্রয়োজন বা চাহিদাগুলো গুছানো আরবিতে প্রকাশ করার যোগ্যতা অর্জন করে এবং ব্যক্তি, পারিবার, কর্ম বা কর্মক্ষেত্র সংশ্লিষ্ট বিষয়ে সরাসরি প্রশ্নোত্তর করার সক্ষমতা অর্জন করে।

মাধ্যমিক স্তর (B1)

B1 পর্যায়ে একজন শিক্ষার্থী ‘বুদ্ধিবৃত্তিক আরবি’ চর্চার যাত্রা শুরু করে। বিভিন্ন পারিভাষিক শব্দের প্রয়োগ করে সহজাত বিষয়বস্তুতে কথা বলতে সক্ষম হয়ে উঠে। কথোপকথনের স্বাভাবিক গতির সাথে তাল রেখে আরবিভাষী অঞ্চলের মানুষদের সাথে মতামত ও ভাবের আদানপ্রদান, সংক্ষেপে নিজের মত ও দৃষ্টিভঙ্গী ব্যক্ত করা সহ সংশ্লিষ্ট বিষয়বস্তু নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আরবিতে লেখার যোগ্যতা অর্জন করে।

উচ্চ মাধ্যমিক স্তর (B2)

B2 লেভেল সমাপ্তকারী শিক্ষার্থীগণ ব্যবহারিক আরবিতে পরিপক্বতা লাভ করে থাকে এবং একাডেমিক পরিসরে ব্যবহৃত পারিভাষিক আরবি আত্মবিশ্বাসের সাথে ব্যবহার করতে পারে। জটিল আরবিতে রচিত যে কোনো প্রবন্ধের মূল বক্তব্য অনুধাবন এবং মতবিনিময়ের সময় সমকালীন বিভিন্ন বিষয়কে যুক্তি-তর্কের মাধ্যমে বিন্যস্ত আরবিতে উপস্থাপনের করতে পারে। কথন ও লেখনিতে স্বল্পব্যবহৃত শব্দাবলী প্রয়োগের পাশাপাশি লেখনীর মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক ও একাডেমিক বিষয়গুলো উপস্থাপনের উপযুক্ততা অর্জন করে।

উচ্চতর স্তর (C1)

C1 লেভেল শেষে শিক্ষার্থীরা আরবি ভাষার জটিল এবং দীর্ঘ সব বাক্য ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠে। স্বল্প ব্যবহৃত শব্দাবলী নির্ভুলভাবে প্রয়োগ করতে পারে। সামাজিক, একাডেমিক এবং কর্পোরেট পর্যায়ে কথন এবং লিখনে স্বতঃস্ফূর্তভাবে আরবি ভাষা ব্যবহারের পাশাপাশি দক্ষ আরবিভাষী হওয়ার যোগ্যতা লাভ করে।

সাবলীল স্তর (C2)

C2 লেভেল হল প্রচলিত আরবিতে দক্ষতা অর্জনের সর্বশেষ ধাপ। একজন শিক্ষার্থী এপর্যায়ে আরবি ভাষায় রচিত বা উপস্থাপিত যে কোনো বিষয় সাবলীলভাবে অনুধাবন বা যে কোন জটিল বিষয়ে নিজস্ব মতামত উপস্থাপন করতে পারে। নিজের গভীর আত্মোপলব্ধি দীর্ঘপরিসরে বিরতিহীনভাবে লিখন বা কথনে ব্যক্ত করার পাশাপাশি আরবী ভাষাভাষীদের মত করে স্বতঃস্ফূর্তভাবে ও নির্ভুল শব্দে উপস্থাপন এবং গভীর পর্যালোচনা করার ভাষাগত সক্ষমতা অর্জন করে।

General Arabic Training Program - An-Nour Institute