Home - An-Nour Institute
loader image
আরবী ভাষা কোর্স প্রাথমিক স্তর A2
(স্বতন্ত্র পুরুষ ও মহিলা ব্যাচ)
আধুনিক ও ক্লাসিকাল আরবী ভাষা রপ্ত করার পূর্ণাঙ্গ কোর্স

মোড়ক উন্মোচন

আন্তর্জাতিক ইসলামি বই মেলা বাংলাদেশ ২০২৫
১০১ নং স্টল ...

সফলভাবে সম্পন্ন

মহিলাদের এডভান্সড তাজউইদ ও মাশক কোর্স
২০ আগস্ট - ২০ ডিসেম্বর ২০২৫

আল আযহারের অনন্য কীর্তিমান শিক্ষার্থী

শীঘ্রই আসছে ...
নাহু ও সরফের প্র্যাকটিক্যাল কোর্স
১৪ জুন থেকে ক্লাস শুরু হয়েছে
সফল সমাপ্তি
আরবি ভাষা কোর্স প্রাক প্রাথমিক (A1) স্তর
১ জুন - ৩০ আগস্ট ২০২৫
(স্বতন্ত্র পুরুষ ও মহিলা ব্যাচ)

উলূমুল কুরআন বিষয়ে পূর্ণাঙ্গ কোর্স

ইনস্ট্রাক্টর : প্রফেসর ডক্টর আব্দুল ফাত্তাহ খিদির
আন-নুর ইন্সটিটিউটের উদ্বোধনী অনুষ্ঠান
কায়রো আন্তর্জাতিক বইমেলা ২০২৪
যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণসামগ্রী প্রেরণ
পারস্পরিক সম্প্রীতি, দয়া ও মায়া-মমতার ক্ষেত্রে মু’মিনগণ একটি দেহের মতো। যখন দেহের কোন অঙ্গ পীড়িত হয়, তখন সারা দেহ অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয় (সহিহ মুসলিম: ২৫৮৬)
ইলমুন নাহু ও ইলমুল বালাগাহ বিষয়ক দুটি মৌলিক ও পূর্ণাঙ্গ কোর্স
ইনস্ট্রাক্টর : ডক্টর আহমাদ আত-তিজানি ও ডক্টর আদম এলবুদু ঈসা
বালাগাতুল কুরআন বিষয়ক কোর্স
ইনস্ট্রাক্টর : সহযোগী অধ্যাপক ডক্টর আমিন ইসমাঈল বাদরান
উলুমুল কিরাআত বিষয়ক কোর্স
ইনস্ট্রাক্টর : ডক্টর জুম’আ হামদি আহমদ সালেম

আন-নুর ইন্সটিটিউট ফর আল-আযহার এজুকেশন

উম্মাহর কল্যাণে সৃজনশীল প্রজন্ম গঠনে একতাবদ্ধ

জ্ঞান অর্জনের পথে অভিযাত্রার সূচনা করুন

আল-কুরআন ও কিরাআত শিক্ষা কোর্স

আরবি বর্ণমালার পরিচয় থেকে শুরু করে বিশুদ্ধ ও নিখুঁত উচ্চারণে পবিত্র কুরআনের তিলাওয়াত শেখা, হিফজ করা এবং ইলমুত তাজউইদ ও ইলমুল কিরাআতে দক্ষতা ও পাণ্ডিত্য অর্জনের লক্ষ্যে আমাদের কোর্স সমূহ ধারাবাহিকভাবে সাজানো। পবিত্র কুরআন শাস্ত্রের সকল কোর্স দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

কোর্স দেখুন
আরবি ভাষা কোর্স

আল-আযহারের বিশেষজ্ঞ স্কলার ও শিক্ষাবিদদের তত্ত্বাবধানে প্রণীত সর্বাধুনিক কারিকুলামের মাধ্যমে “প্রাথমিক থেকে দক্ষ” পর্যন্ত আরবি বলা, শোনা, পড়া ও লেখার পূর্ণাঙ্গ ভাষা কোর্স। আমাদের ভাষা কোর্স সমূহ আন্তর্জাতিক মান নির্ধারণী পদ্ধতি CEFR -এর রূপরেখা অনুযায়ী পরিচালিত। আরবি ভাষা শেখার সকল কোর্স দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

কোর্স দেখুন
আল-আযহার ইন্সটিটিউট

আল-আযহার ইন্সটিটিউটে বিশ্ববিদ্যালয়-পূর্ব তিনটি শিক্ষাস্তরের জন্য আল-আযহার কর্তৃক বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রণীত সর্বাধুনিক শিক্ষা কারিকুলাম অনুসরণ করে বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী কর্তৃক শিক্ষাব্যবস্থায় ব্যবহৃত সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে পাঠদান করা হয়।

কোর্স দেখুন
সকল লাইভ ও রেকর্ডেড কোর্স

ইসলামিক স্টাডিসের বিভিন্ন শাখায় শিক্ষানবিশ থেকে উচ্চতর স্তর পর্যন্ত গভীর জ্ঞানার্জনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আন-নুর ইন্সটিটিউটে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ স্কলার ও মাশায়িখদের মাধ্যমে প্রি-রেকর্ডেড এবং লাইভ উভয় পদ্ধতিতে কোর্স পরিচালিত হয়। আমাদের চলমান সকল লাইভ ও রেকর্ডেড কোর্স দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

কোর্স দেখুন

কেনো আন-নুরকে নির্বাচন করবেন ?

উচ্চ মানসম্পন্ন অনলাইন শিক্ষা

ইসলামি জ্ঞানের মজবুত ভিত্তিস্থাপন এবং যুগোপযোগী আধুনিক জ্ঞানের পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত শিক্ষা উপযোগী ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ক্লাস ও পাঠদান পরিচালনা করা হয়। এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তের মুসলমানগণ মানসম্পন্ন, নিরবিচ্ছিন্ন ও বিশেষায়িত শিক্ষার সুযোগ লাভ করতে পারে।

বৈচিত্র্যময় বহুজাতিক শ্রেণীকক্ষ

আন-নুর ইনস্টিটিউটের বহুসাংস্কৃতিক শ্রেণীকক্ষ শিক্ষার্থীদেরকে বিভিন্ন মত ও দৃষ্টিভঙ্গি এবং সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি অনুধাবন করতে সহায়তা করে। গঠনমূলক চিন্তা ও সমালোচনার যোগ্যতা সৃষ্টির মাধ্যমে কার্যকরী মতবিনিময়ের দক্ষতা বৃদ্ধি করে। একবিংশ শতাব্দীর আন্তঃসংযুক্ত পৃথিবীতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মধ্যপন্থার একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিবেশ শিক্ষার্থীকে কয়েক ধাপ এগিয়ে রাখে।

আল-আযহারের কারিকুলামে পাঠদান

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে আল-আযহার ইন্সটিটিউট আযহারের অধীনস্ত বিশেষ প্রতিষ্ঠান ‘মা’হাদুল বুউসিল ইসলামিয়া’র বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রণীত শিক্ষা কারিকুলাম অনুসরণ করে ইসলামি ও আরবি শাস্ত্র সমূহ পাঠদান করে থাকে এবং আরবি ভাষা ইন্সটিটিউটের পূর্ণাঙ্গ আরবি ভাষা কোর্সটিও সম্পূর্ণ আল-আযহারের সিলেবাস অনুযায়ী পরিচালিত হয়।

ক্লাসিক ও আধুনিক আরবি ভাষা পাঠদান

অনারব শিক্ষার্থীদের আরবি ভাষা পাঠদানের ক্ষেত্রে আন-নুর ইন্সটিটিউট আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত ও অনুসৃত পাঠদান পদ্ধতি অনুসরণ করে থাকে। আল-আযহারের বিশেষজ্ঞদের মাধ্যমে প্রস্তুতকৃত এ কারিকুলাম আরবীর ভাষাগত দক্ষতা অর্জনে ইসলামি সমাজের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কুরআনের বিস্তৃত ও পূর্ণাঙ্গ পাঠদানে উৎকৃষ্টতার প্রতিশ্রুতি

একটি আদর্শ কুরআনের প্রজন্ম তৈরির প্রত্যাশায় আন-নুর ইন্সটিটিউট ইলমুল কিরাআতে পারদর্শী বিশেষজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে বিশুদ্ধভাবে কুরআন মুখস্থকরণ এবং অবিচ্ছিন্ন পরম্পরায় (মুত্তাসিল সনদ) বর্ণিত প্রসিদ্ধ দশ মুতাওয়াতির কিরাআতে কুরআনের বিশুদ্ধ পাঠ শেখার অনন্য আয়োজন করেছে।

সকল বয়স ও স্তর উপযোগী রেকর্ডেড ও লাইভ কোর্স

আন-নুর ইন্সটিটিউট সকল বয়স ও শিক্ষাস্তরের চাহিদা পূরণার্থে বিশেষজ্ঞ গবেষকদের দ্বারা প্রস্তুতকৃত বিভিন্ন শাস্ত্রীয় কোর্স আয়োজন করে থাকে। দক্ষ শিক্ষকমন্ডলী কর্তৃক পরিচালিত এই কোর্স সমূহ শিক্ষার্থীর মেধাবিকাশ, শাস্ত্রীয় দক্ষতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন অঙ্গনের বর্তমান চাহিদা বিবেচনায় রেখে প্রস্তুত করা হয়েছে।

আল-আযহারের শিক্ষক ও গ্রাজুয়েটদের মাধ্যমে পাঠদান

আন-নুর ইনস্টিটিউটের সকল শাস্ত্রীয় রেকর্ডেড কোর্স আল-আযহার ও কায়রো বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ও প্রতিভাবান স্কলারগণ কতৃক প্রস্তুতকৃত। আমাদের বাছাইকৃত শিক্ষক প্যানেলে আল-আযহার ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও অভিজ্ঞ স্কলারদের যে সম্মিলন ঘটেছে তা সমসাময়িক অন্য যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অত্যন্ত বিরল।

আল-আযহারের স্কলারদের মাধ্যমে শিক্ষামান নিয়ন্ত্রণ

আন-নুর ইন্সটিটিউট সকল একাডেমিক ও শাস্ত্রীয় পাঠদান কার্যক্রমে শিক্ষার গুণগত মান পর্যবেক্ষণ প্রক্রিয়ায় সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। ইসলামী শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন সাধন এবং ধারাবাহিক সংস্কারের মাধ্যমে একটি আদর্শ, গবেষণাপ্রসূত, কার্যকরী ও সময়পোযোগী কারিকুলাম উপস্থাপন করতে কাজ করে।

২৪/৭ আন্তরিক সহযোগিতা ও শিক্ষা পরামর্শ

একাডেমিক পাঠদান ও দক্ষতা উন্নয়ের পাশাপাশি ধারাবাহিক পরিবীক্ষণ, মূল্যায়ন এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান আমাদের পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রমের অপরিহার্য অংশ। যা শিক্ষার্থীর সার্বিক মানোন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে নিজ দেশে বা বিদেশে উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে পথনির্দেশিকা হিসেবে কাজ করে।

ইসলামি জ্ঞানের মজবুত ভিত্তিস্থাপন এবং যুগোপযোগী আধুনিক জ্ঞানের পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত শিক্ষা উপযোগী ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ক্লাস ও পাঠদান পরিচালনা করা হয়। এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তের মুসলমানগণ মানসম্পন্ন, নিরবিচ্ছিন্ন ও বিশেষায়িত শিক্ষার সুযোগ লাভ করতে পারে।

আন-নুর ইনস্টিটিউটের বহুসাংস্কৃতিক শ্রেণীকক্ষ শিক্ষার্থীদেরকে বিভিন্ন মত ও দৃষ্টিভঙ্গি এবং সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি অনুধাবন করতে সহায়তা করে। গঠনমূলক চিন্তা ও সমালোচনার যোগ্যতা সৃষ্টির মাধ্যমে কার্যকরী মতবিনিময়ের দক্ষতা বৃদ্ধি করে। একবিংশ শতাব্দীর আন্তঃসংযুক্ত পৃথিবীতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মধ্যপন্থার একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিবেশ শিক্ষার্থীকে কয়েক ধাপ এগিয়ে রাখে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে আল-আযহার ইন্সটিটিউট আযহারের অধীনস্ত বিশেষ প্রতিষ্ঠান ‘মা’হাদুল বুউসিল ইসলামিয়া’র বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রণীত শিক্ষা কারিকুলাম অনুসরণ করে ইসলামি ও আরবি শাস্ত্র সমূহ পাঠদান করে থাকে এবং আরবি ভাষা ইন্সটিটিউটের পূর্ণাঙ্গ আরবি ভাষা কোর্সটিও সম্পূর্ণ আল-আযহারের সিলেবাস অনুযায়ী পরিচালিত হয়।

অনারব শিক্ষার্থীদের আরবি ভাষা পাঠদানের ক্ষেত্রে আন-নুর ইন্সটিটিউট আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত ও অনুসৃত পাঠদান পদ্ধতি অনুসরণ করে থাকে। আল-আযহারের বিশেষজ্ঞদের মাধ্যমে প্রস্তুতকৃত এ কারিকুলাম আরবীর ভাষাগত দক্ষতা অর্জনে ইসলামি সমাজের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

একটি আদর্শ কুরআনের প্রজন্ম তৈরির প্রত্যাশায় আন-নুর ইন্সটিটিউট ইলমুল কিরাআতে পারদর্শী বিশেষজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে বিশুদ্ধভাবে কুরআন মুখস্থকরণ এবং অবিচ্ছিন্ন পরম্পরায় (মুত্তাসিল সনদ) বর্ণিত প্রসিদ্ধ দশ মুতাওয়াতির কিরাআতে কুরআনের বিশুদ্ধ পাঠ শেখার অনন্য আয়োজন করেছে।

আন-নুর ইন্সটিটিউট সকল বয়স ও শিক্ষাস্তরের চাহিদা পূরণার্থে বিশেষজ্ঞ গবেষকদের দ্বারা প্রস্তুতকৃত বিভিন্ন শাস্ত্রীয় কোর্স আয়োজন করে থাকে। দক্ষ শিক্ষকমন্ডলী কর্তৃক পরিচালিত এই কোর্স সমূহ শিক্ষার্থীর মেধাবিকাশ, শাস্ত্রীয় দক্ষতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন অঙ্গনের বর্তমান চাহিদা বিবেচনায় রেখে প্রস্তুত করা হয়েছে।

আন-নুর ইনস্টিটিউটের সকল শাস্ত্রীয় রেকর্ডেড কোর্স আল-আযহার ও কায়রো বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ও প্রতিভাবান স্কলারগণ কতৃক প্রস্তুতকৃত। আমাদের বাছাইকৃত শিক্ষক প্যানেলে আল-আযহার ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও অভিজ্ঞ স্কলারদের যে সম্মিলন ঘটেছে তা সমসাময়িক অন্য যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অত্যন্ত বিরল।

আন-নুর ইন্সটিটিউট সকল একাডেমিক ও শাস্ত্রীয় পাঠদান কার্যক্রমে শিক্ষার গুণগত মান পর্যবেক্ষণ প্রক্রিয়ায় সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। ইসলামী শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন সাধন এবং ধারাবাহিক সংস্কারের মাধ্যমে একটি আদর্শ, গবেষণাপ্রসূত, কার্যকরী ও সময়পোযোগী কারিকুলাম উপস্থাপন করতে কাজ করে।

একাডেমিক পাঠদান ও দক্ষতা উন্নয়ের পাশাপাশি ধারাবাহিক পরিবীক্ষণ, মূল্যায়ন এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান আমাদের পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রমের অপরিহার্য অংশ। যা শিক্ষার্থীর সার্বিক মানোন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে নিজ দেশে বা বিদেশে উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে পথনির্দেশিকা হিসেবে কাজ করে।

বিশেষজ্ঞ স্কলারদের বিষয়ভিত্তিক আলোচনা

আলেম ও চিন্তাবিদদের সঙ্গে কথোপকথন

আপনি শিক্ষার্থী, গবেষক বা শিক্ষানুরাগী যেই হোন না কেনো; আন-নুর ইনস্টিটিউট আপনাকে উপহার দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সেরা ইসলামি গবেষক ও নন্দিত চিন্তাবিদ আলেমদের বিষয়ভিত্তিক আলোচনা ও বিশ্লেষণ।  এই আলোচনাগুলোতে রয়েছে শরিয়াহ ও আধুনিক জ্ঞানের আলোকে সমকালীন জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে সমাধানমূলক অমূল্য রত্নভাণ্ডার। আমাদের লক্ষ্য হচ্ছে এমন ব্যতিক্রমী শিক্ষামূলক বিষয়বস্তু উপস্থাপন করা, যা ধর্মীয় ও চিন্তাগত নানা ক্ষেত্রে জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং ধর্মীয় ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করবে।

আমরা আশাবাদি যে, আপনি আমাদের সাথে একটি ফলপ্রসূ ও আলোকিত শিক্ষা অভিজ্ঞতা অর্জন করবেন এবং এই গঠনমূলক আলোচনা ও বক্তব্যগুলো আপনার জীবনে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা হিসাবে কাজ করবে।

আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার শিক্ষাযাত্রার অংশীদার হতে পেরে গর্বিত।

এন্ডোর্সমেন্ট

অধ্যাপক ডঃ আব্দুল ফাত্তাহ খিদর

অধ্যাপক, তাফসির ও উলুমুল কুরআন
ডীন, আল-কুরআনুল কারিম অনুষদ, আল-আযহার বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক বিচারক ও মিডিয়া ব্যাক্তিত্ব

আন-নুর ইন্সটিটিউট ফর আল-আযহার এডুকেশন ধর্মীয় জ্ঞান ও মধ্যপন্থী শিক্ষার ভুবনে ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে একটি বাস্তবমুখী সংযোজন। এটি আল-আযহারের একটি তত্ত্ব ও প্রমাণ ভিত্তিক বাতিঘর যা কথায় ও কাজে অনুসরণীয়, দক্ষ ও যোগ্য মানুষ তৈরির লক্ষ্যে নিবেদিত।

প্রফেসর ডক্টর আমিন ইসমাঈল বাদরান

সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। আরবি সাহিত্য ও সমালোচনা বিভাগ, আরবি ভাষা অনুষদ (মানুফিয়া)। আল-আযহার বিশ্ববিদ্যালয়।

আন-নুর ইন্সটিটিউট মানবজাতির জন্য হেদায়াতের আলোকবর্তিকা। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মহাগ্রন্থ পবিত্র কুরআন এবং তার ব্যখ্যা-বিবরণীর প্রধান উৎস নবীজীর সুন্নাহ থেকে উৎসারিত শাস্ত্রসমূহ পাঠদানের মাধ্যমে এটি ইসলামের আলো ছড়িয়ে দিতে কাজ করছে। প্রতিষ্ঠানটি পবিত্র কুরআনের ভাষা আরবিতে দক্ষতা অর্জনে গুরুত্বারোপ করে এবং ইসলামের মধ্যপন্থা প্রচারের মাধ্যমে চরমপন্থা রোধে ভূমিকা রেখে চলেছে।

প্রফেসর ডক্টর জুম’আ হামদি সালিম

সহযোগী অধ্যাপক, ইলমুল কিরাআত বিভাগ
আল-কুরআনুল কারিম অনুষদ, আল-আযহার বিশ্ববিদ্যালয়।

আন-নুর ইন্সটিটিউট ফর আল-আযহার এডুকেশন মিশরের আল-আযহারের পদাঙ্ক অনুসরণ করে প্রতিষ্ঠিত এবং পবিত্র কুরআন ও সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ, সমৃদ্ধ ও উপকারি জ্ঞানের পাঠদান ও প্রসারে নিয়োজিত একটি ভারসাম্যপূর্ণ মধ্যপন্থী শিক্ষাপ্রতিষ্ঠান। ইন্সটিটিউটটি এমন একটি প্রজন্ম গঠনের প্রচেষ্টায় নিয়োজিত, যারা প্রজ্ঞা ও ইলম সমৃদ্ধ সমাজ বিনির্মাণের ভিত্তিমূল হবে এবং সমাজে জ্ঞান ও কল্যাণের প্রসার ঘটাবে।

ডক্টর ফাতহি সাব্বাক

প্রভাষক, তাফসির ও উলুমুল কুরআন বিভাগ। ইসলামিক এন্ড এরাবিক স্টাডিস অনুষদ। আল-আযহার বিশ্ববিদ্যালয়।

আল–আযহারের নির্বাচিত বিশেষজ্ঞ আলিম–মাশায়েখগণের নেতৃত্বে ই-লার্নি ভিত্তিক ইসলামি জ্ঞানচর্চার ক্ষেত্রে আন-নুর এক নতুন দিগন্তের সূচনা করেছে। আল–আযহারের স্কলারগণ এ গুরুদায়িত্ব পালনের জন্য কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে প্রস্তুত হয়েছেন এবং ক্রমোন্নয়ণশীল যুগের সাথে পাল্লা দিয়ে প্রয়োজনীয় রূপরেখা, পরিকল্পনা, কার্যক্রম ও কারিকুলাম প্রস্তুত করেছেন।

আমি এই প্রতিষ্ঠানের কর্ণধারদের বিশেষ ধন্যবাদ জানাই। তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য একটি নতুন স্বপ্নের বীজবপন করেছেন, যা আল্লাহর ইচ্ছায় অতিশীঘ্রই শাখাপল্লব ছড়িয়ে বেড়ে উঠবে। আল্লাহ তায়ালা বলেনঃ ‘উত্তম ভূমির ফসল তার প্রতিপালকের ইচ্ছায় (যথাযথভাবে) উৎপন্ন হয় ’ (সুরা আরাফঃ ৫৮)।

ডক্টর আব্দুল হামিদ

তাফসির ও উলুমুল কুরআন বিভাগীয় প্রধান, মারকাযুদ দাওয়া, বাংলাদেশ
পিএইচডি, তাফসির ও উলুমুল কুরআন, আল-আযহার বিশ্ববিদ্যালয়।

আন-নুর ইনস্টিটিউট দূরশিক্ষণ জগতে এক যুগান্তকারী সংযোজন, যা সময়ের চাহিদা পূরণার্থে সর্বাধুনিক প্রযুক্তির সাহায্যে আযহারি শিক্ষার প্রসারে কাজ করছে। পাশাপাশি ইসলামিক স্টাডিস ও আরবী ভাষার বিভিন্ন শাখায় বিশেষায়িত কোর্স পরিচালনা করছে।

আমি দোয়া করি আল্লাহর তায়ালা যেনো এই প্রতিষ্ঠানকে কবুল করেন, উম্মাহর জন্য উপকারী বানান এবং এর প্রতিষ্ঠাতাদের জীবন ও কর্মে বরকত দান করেন। আমীন।

প্রতিষ্ঠাতার বাণী

ওয়াসিফুর রহমান আযহারী

সহ-প্রতিষ্ঠাতা

ইসলামি শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও জ্ঞানচর্চায় আধুনিকায়ন এবং আল-আযহারের মধ্যপন্থাকে অনুসরণ করে আহলুস সুন্নাহ ওয়াল জামায়ার বিশুদ্ধ আকিদার শিক্ষাদান ও প্রচারের লক্ষ্যে ইসলামি ও আরবি জ্ঞানশাস্ত্র সমূহ পাঠদানে নেতৃত্বের আসন অর্জনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সালাফে সালেহিনের পদাঙ্ক অনুসরণে ইসলামি শরিয়াহ’র মৌলিক উৎসমালা থেকে বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ ইলম অর্জন ও প্রচার করাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি যে, ইসলামী শরিয়াহ নিছক প্রজন্ম পরম্পরায় বর্ণিত হয়ে আসা কোন ঐতিহ্য নয়; বরং নীতি ও আদর্শের একটি পরিশীলিত জীবন কাঠামো, যা স্থান-কাল-পাত্রের ঊর্ধ্বে উঠে যুগে যুগে বিশ্বসভ্যতাকে সমৃদ্ধ করেছে।

আমাদের লক্ষ্য হচ্ছে, বিশুদ্ধ ও বিস্তৃত জ্ঞানচর্চার মাধ্যমে একজন মুসলিমের জীবনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যকে অনুধাবন ও বাস্তায়ন করা, আর তা হচ্ছে…

আমরা ইসলামী শিক্ষাব্যবস্থাকে সনাতন পাঠদান পদ্ধতি থেকে বের করে আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর এবং আল-আযহারের শিক্ষাপদ্ধতি অনুসরণ করে ইসলামী শিক্ষায় সর্বোচ্চ গুণগত মান ও বৈশিষ্ট্যের অধিকারী একটি শিক্ষাব্যবস্থা প্রণয়নের প্রচেষ্টা করছি। 

আমরা এমন একটি প্রতিশ্রুতিশীল প্রজন্ম তৈরি করতে চাই, যারা ইসলামের ঐতিহ্যগত শাস্ত্রীয়  জ্ঞানের পাশাপাশি আধুনিক ও যুক্তিনির্ভর জ্ঞানের ধারায়ও সমান দক্ষ হবে। মতাদর্শের গোঁড়ামি ও চিন্তার উগ্রতা পরিহার করে আকিদা ও শরিয়াহ’র তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞানে পারদর্শী হবে। পাশাপাশি ইসলামের কৃষ্টি ও সংস্কৃতিকে ধারণ করে কুরআন ও সুন্নাহ’র বাণীকে সঠিকভাবে উপলব্ধি এবং জীবনের সকল ক্ষেত্রে তার সুষ্ঠু প্রয়োগ ও বিকাশে সক্ষম হবে। এই লক্ষ্য অর্জনের জন্য আমরা সহজতর উন্নত শিক্ষা পদ্ধতি হিসেবে…

অনুভূতি

আন-নুর ইন্সটিটিউট ফর আল-আযহার এডুকেশন নামের সাথে কর্মের অপূর্ব মিল রেখে বিশ্বব্যাপী জ্ঞান ও প্রজ্ঞার আলো ছড়িয়ে দিতে প্রদীপ হিসাবে কাজ করছে। প্রতিষ্ঠানটি মধ্যপন্থার প্রচার এবং ভ্রান্ত মতবাদ প্রতিরোধে আল-আযহারের পদাঙ্ক অনুসরণে পরিচালিত। চিন্তা গঠন ও সমাজ বিনির্মাণে ইসলামের কালাত্তীর্ণ বাণীকে ধারণ করে এবং আল-আযহারের পরীক্ষিত মধ্যপন্থী পথ অবলম্বন করে এগিয়ে চলছে। মহান আল্লাহ এর প্রতিষ্ঠাতা ও পরিচালকদের সহায় হোন এবং তাদেরকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিন।

ইয়াসিন আবু বকর 🇸🇩

এমফিল গবেষক, রাষ্ট্রবিজ্ঞান
কায়রো বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠাতা, আন-নাহদা সেন্টার ফর ডেভলপমেন্ট

সহস্র বছরের অধিককাল ধরে আল-আযহারের শিক্ষাব্যবস্থা যুগের দাবী ও চাহিদা পূরণে নিজের সামর্থ্য ও কার্যকরিতা প্রমাণ করে চলেছে। বর্তমানেও বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর চাহিদা পূরণে ভারসাম্যপূর্ণ এ শিক্ষাব্যবস্থার গুরুত্ব অনস্বীকার্য। তেমনিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হাজারো জ্ঞানপিপাসু শিক্ষার্থী ও গবেষকের কাছে একবিংশ শতাব্দীর উপযোগী পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করে আল-আযহারের শিক্ষাকে সহজতর উপায়ে পৌঁছে দিতে আন-নুর ইন্সটিটিউটের মতো একটি শক্তিশালী প্লাটফর্মের প্রয়োজনীয়তাও অনস্বীকার্য।

ফাযলুর রাহমান নদভি 🇮🇳

পিএইচডি গবেষক, আল-আযহার বিশ্ববিদ্যালয়
সহ-সাধারণ সম্পাদক, দ্য ওয়ার্ল্ড এসোসিয়েশন ফর আল আযহার গ্রাজুয়েটস, ভারত

আন-নুর ইনস্টিটিউট দূরশিক্ষণ জগতে এক যুগান্তকারী সংযোজন, যা সময়ের চাহিদা পূরণার্থে সর্বাধুনিক প্রযুক্তির সাহায্যে আযহারি শিক্ষার প্রসারে কাজ করছে। পাশাপাশি ইসলামিক স্টাডিস ও আরবী ভাষার বিভিন্ন শাখায় বিশেষায়িত কোর্স পরিচালনা করছে।

আমি দোয়া করি আল্লাহর তায়ালা যেনো এই প্রতিষ্ঠানকে কবুল করেন, উম্মাহর জন্য উপকারী বানান এবং এর প্রতিষ্ঠাতাদের জীবন ও কর্মে বরকত দান করেন। আমীন।

ডক্টর আব্দুল হামিদ 🇧🇩

পিএইচডি, তাফসির ও উলুমুল কুরআন, আল-আযহার বিশ্ববিদ্যালয়। তাফসির ও উলুমুল কুরআন বিভাগীয় প্রধান, মারকাযুদ দাওয়া, বাংলাদেশ

আল-আযহারের মধ্যপন্থা অনুসরণে প্রতিষ্ঠিত আন-নুরের শিক্ষা কার্যক্রমে আমি অত্যন্ত অভিভূত। ইসলামী জ্ঞানের প্রসারে তারা আধুনিক প্রযুক্তিকে মাধ্যম বানিয়েছে। পবিত্র কুরআন ও আরবি ভাষার পাশাপাশি তাদের রয়েছে বিভিন্ন বিশেষায়িত কোর্সের সমাহার। এ কোর্সগুলো একদিকে যেমন বিভিন্ন শাস্ত্রে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করবে, অপরদিকে তা বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা রাখবে। অভিনব ও কার্যকর পদ্ধতিতে জ্ঞানের আলো ছড়ানোর এ আয়োজন প্রতিষ্ঠাতাদের দূরদৃষ্টির প্রমাণ বহন করে।

মুহাম্মদ কাফু মাই 🇹🇩

এমফিল গবেষক
আকিদা ও দর্শন বিভাগ, উসুলুদ্দিন অনুষদ
আল-আযহার বিশ্ববিদ্যালয়

আন-নুর ইন্সটিটিউট মুসলিম উম্মাহর বর্তমান অবস্থা ও যুগের প্রয়োজন সম্পর্কে ওয়াকিফহাল দূরদর্শী একদল আলেমের সমন্বিত উদ্যোগ। এর লক্ষ্য হচ্ছে, ইসলামি বিশ্ব এবং অমুসলিম দেশে বসবাসরত মুসলিম কমিউনিটিগুলোকে কাঙ্ক্ষিত উন্নতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তথা কল্যাণকর ও পরোপকারী বিশুদ্ধ জ্ঞান সরবরাহ করা। আন-নুর ইন্সটিটিউট এই লক্ষ্য পূরণে সর্বাধুনিক ডিজিটাল উপকরণ ও প্রযুক্তি অবলম্বন করেছে, যার ফলে কোন মুসলমানের জ্ঞানের কাফেলায় যুক্ত হওয়া থেকে পিছিয়ে থাকার অবকাশ রইলো না।

আ. আলিম ফুরকান উনাল 🇳🇱

ইমাম ও মুসলিম কমিউনিটি প্রধান
উডেন, নেদারল্যান্ডস
এমফিল গবেষক, আল আযহার বিশ্ববিদ্যালয়

ইসলামী জ্ঞানের যে কোনো শাখায় বুৎপত্তি অর্জনের পূর্বশর্ত ক্লাসিক আরবী ভাষায় দক্ষতা। তেমনি আজকের পরস্পর সংযুক্ত-পৃথিবীতে সমকালীন আরবির সাথে অপরিচিতি কিংবা তা যথার্থভাবে ব্যবহারে অপারগতাও মূল্যবান ইলম অর্জনে বাধা হয়ে দাড়ায়। তাই কথন, শ্রবণ, পঠন ও লিখনকে সমান গুরুত্ব দিয়ে আল-আযহার থেকে পিএইচডি অর্জনকারী আরবের বিভিন্ন দেশের স্কলারদের সমন্বয় করে আরবী ভাষা পাঠদানের উদ্যোগটি আক্ষরিক অর্থেই অভূতপূর্ব। তদুপরি সরাসরি ও রেকর্ডেড উভয় পদ্ধতিতে শেখার সুযোগ তাতে অনন্যমাত্রা যোগ করেছে।

তারিয়েল উসনবেক ওলো 🇰🇿

মাস্টার্স শিক্ষার্থী
ইসলামিক সাইয়েন্স অনুষদ
আল-আযহার বিশ্ববিদ্যালয়

নোটিশ বোর্ড

ওয়েসবসাইট মাইগ্রেশন

সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে, ২০ নভেম্বর সন্ধ্যা ০৬:০০ মিনিট থেকে ২৫ নভেম্বর দুপুর ২.০০ মিনিট পর্যন্ত ওয়েসবসাইট মাইগ্রেশন কাজ পরিচালিত হবে।

উল্লিখিত সময়ে সকল প্রকার ক্লাস এবং ক্লাস রিলেটেড এক্টিভিটিস জুম লিঙ্কের মাধ্যমে হবে, ইন শা আল্লাহ।

উক্ত সময়ের মাঝে সাইটে কোনো কন্টেন্ট, লেসন, বা অন্যান্য প্রয়োজনীয় যে কোন কিছু আপলোড, ডিলেট বা আপডেট করা হবে না। পাশাপাশি ওয়েবসাইট সংক্রান্ত কোন স্টুডেন্ট সাপোর্ট প্রোভাইট করা সম্ভব হবে না। ওয়েবসাইট মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর ক্লাস রেকর্ড দেওয়া ...

বিস্তারিত ...

পরীক্ষার ঘোষণা

বেসিক টু অ্যাডভান্স তাজউইদ কোর্সে (মহিলা) নিবন্ধিত সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসিক স্তরের চূড়ান্ত পরীক্ষা নিচের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে:

তারিখ: ১০ আগস্ট ২০২৫ (রবিবার)
সময়: সকাল ৬:০০টা

পরীক্ষার ধরন, সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য ৪ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে আপনাদের LMS ড্যাশবোর্ডে প্রদান করা হবে।

এই পরীক্ষার মাধ্যমে তাজউইদ কোর্সের বেসিক স্তর সমাপ্ত হবে। সফল শিক্ষার্থীরা অ্যাডভান্স স্তরে উত্তীর্ণ হবেন।

আল্লাহ আপনাদের সকলকে দুনিয়া ও আখিরাতে সফলতা ...

বিস্তারিত ...

পবিত্র আশুরা দিবস ২০২৫ উপলক্ষ্যে ছুটির ঘোষণা

সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী রবিবার ০৬ জুলাই ২০২৫ পবিত্র আশুরা দিবস উপলক্ষ্যে ইন্সটিটিউটের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

আশুরা দিবসে রোজা রাখা অত্যন্ত ফজিলত পূর্ণ আমল। এ দিনে আল্লাহ তায়ালা মিশরের তৎকালীন অত্যাচারী শাসক ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাম ও তার অনুসারী মুমিনদেরকে উদ্ধার করেছিলেন।

তাদের মতো করেই গত বছর আগস্ট ২০২৪ এ আল্লাহ তায়ালা বাংলাদেশের মানুষকে অত্যাচারী শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের দোসর আওয়ামীলীগ ও ছাত্রলীগের গুম, খুন ও গণহত্যার ...

বিস্তারিত ...

পবিত্র ঈদুল আযহা ২০২৫ উপলক্ষ্যে ছুটির ঘোষণা

আস সালামু আলাইকুম!

ঈদ মোবারক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আমাদের সকল ক্লাস ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৩ জুন (শুক্রবার) ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে।

১৪ জুন ২০২৫ (শনিবার) থেকে পূর্বের শিডিউল অনুযায়ী শিক্ষা কার্যক্রম পুনরায় চালু হবে।

জিলহজের এই পবিত্র দিনগুলোতে, বিশেষ করে ৯ জিলহজ আরাফার দিন আল্লাহ তায়ালা আপনাকে এবং আমাদেরকে ইবাদত, তেলাওয়াত, জিকির ও দুয়ায় আরও মশগুল হওয়ার তাওফিক দান করুন এবং আরাফার মাঠে সমবেত হাজিদের সাথে আমাদের সকলকে ...

বিস্তারিত ...

এপ্রিল ২০২৫ থেকে রেকর্ডেড কোর্স সমূহে নিবন্ধনের সুযোগ

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, এপ্রিল ২০২৫ থেকে আমাদের রেকর্ডেড কোর্স সমূহে নিবন্ধন করা ও সেগুলো থেকে উপকৃত হওয়ার সুযোগ পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ কয়েকটি শাস্ত্র নিয়ে প্রথম ধাপে ধারণকৃত এই কোর্স সমূহ সকল শ্রেণী ও পেশার শিক্ষার্থীদের জন্য উপযোগী করে প্রস্তুত করা হয়েছে।

শাস্ত্র অনুযায়ী কোর্স সমূহঃ

কুরআনিক স্টাডিজঃ এই বিভাগে তিনটি বিষয়ে বিশেষায়িত কোর্স রয়েছেঃ

১- উলুমুত তাফসির বিষয়ে বিশেষায়িত কোর্স।

ইন্সট্রাক্টরঃ অধ্যাপক ডঃ আব্দুল ফাত্তাহ খিদর, আল-আযহার বিশ্ববিদ্যালয়ের তাফসির ও উলুমুল ...

বিস্তারিত ...

Want to receive push notifications for all major on-site activities?

Home - An-Nour Institute

Want to receive push notifications for all major on-site activities?