আল-কুরআন ইন্সটিটিউট
কোরআন শাস্ত্রে পাণ্ডিত্য অর্জনের পূর্ণাঙ্গ আয়োজন
এ বিভাগে প্রাথমিক স্তর থেকে শুরু করে সুচারুরূপে পূর্ণ কুরআন হিফজ করা পর্যন্ত শিক্ষার্থীদের যাবতীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়৷ সম্পূর্ণ হিফজ শেষে আন-নুর ইনস্টিটিউট -এর পক্ষ থেকে শাতিবিয়্যাহ এবং তাইবাতুন নাশর –এর মুনফাসিল তারিকে ‘রিওয়ায়াতে হাফস/শুবা আন আসিম’-এর ওপর ইজাযা ও রাসূল স: থেকে অবিচ্ছিন্ন পরম্পরায় ধারাবাহিক সনদ প্রদান করা হয়।
তাহফিজুল কুরআনের বিভাগটি তিনটি স্তরে বিভক্ত :
১- প্রস্তুতি পর্ব তথা আরবি বর্ণমালার পরিচয়, বেসিক থেকে অ্যাডভানস পর্যন্ত তাজবিদ এবং পূর্ণ কুরআন বিশুদ্ধ তেলাওয়াতের অনুশীলন: এটি প্রথম স্তর যেখানে শিক্ষার্থীদের আরবি বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দেওয়া থেকে শুরু করে নির্ভুলভাবে কুরআন তেলাওয়াতের যোগ্য করে গড়ে তোলা হয়। বিশেষতঃ হরফের মাখরাজসমূহের বিশুদ্ধ উচ্চারণ, বেসিক থেকে এডভান্স স্তর পর্যন্ত তাজবিদের জ্ঞান ও প্রায়োগিক অনুশীলন এবং পবিত্র কুরআন দেখে পড়ার দীর্ঘ অনুশীলন করিয়ে আল-কুরআনুল কারিমের বিশুদ্ধ পাঠ নিশ্চিত করা হয়। এ ক্ষেত্রে আল-কুরআনের শিক্ষাদান ও শিক্ষাগ্রহণকে সহজতর করার লক্ষ্যে অডিও-ভিডিও ও আধুনিক প্রযুক্তির সমন্বয় করা ইনস্টিটিউটের ব্যতিক্রমী বৈশিষ্ট্য।
২- তাহফিজুল কুরআন: দ্বিতীয় এই স্তরটি বিশ্বের বিভিন্ন দেশের সনদসহ ইজাযাহপ্রাপ্ত ও বিশেষজ্ঞ কারিগণের তত্ত্বাবধানে পরিচালিত হয়। হিফজ সম্পন্ন করার পর শিক্ষার্থীর সনদ ও ইজাযাহ লাভের বিষয়টি আমলে নিয়ে পাঠদানের ক্ষেত্রে আধুনিক ও বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে।
৩- সরাসরি রাসুল স: পর্যন্ত ‘রিওয়ায়াতু হাফস আন আসিম’-এর ইজাযাহ ও অবিচ্ছিন্ন সনদ অর্জন: তৃতীয় এই স্তরে ইমাম হাফসের সূত্রে ইমাম আসিমের কিরাআতের ইজাযাহ লাভের পূর্বশর্ত হচ্ছে, সুরাতুল ফাতিহা থেকে সুরাতুন নাস পর্যন্ত পরিপূর্ণ কুরআন মাজিদ সর্বোচ্চ মজবুত ও দৃঢ়তার সাথে আত্মস্থ ও হৃদয়ঙ্গম করা। আর সে জন্যই আল-কুরআন ইনিস্টিটিউটে আহকামুত তাজভিদের ওপর বিশেষজ্ঞ ও অভিজ্ঞ হাফিজ ও কারিগণের উপস্থিতি নিশ্চিত করেছে, যাতে একজন শিক্ষার্থী পোক্তভাবে হিফজ সম্পন্ন করার পাশাপাশি তাজভিদের নিয়মকানুন শিখে ইজাযাহ লাভের যোগ্যতা অর্জন করতে পারে।
Basic Tajweed & Qayedah Nuraniah (TM01)
Basic Tajweed & Qayedah Nuraniah (TF05)
Basic Tajweed & Qayedah Nuraniah (TF06)
Quran Recitation Correction
Tahfizul Quraan (Female)
Tahfeez Recitation Correction
Basic Tajweed & Qayedah Nuraniah Exam
Advanced Tajweed Exam
সম্পন্ন কোর্স
Morning Basic Tajweed & Qayedah Nuraniah (female 04)
Evening Basic Tajweed & Qayedah Nuraniah (Female 03)
বিশেষ তাজউইদ কোর্স
Advanced Tajweed and Mashq Course (Female)
Basic Tajweed & Qayedah Nuraniah Course (Female)
মহিলাদের মাখরাজ , সিফাত ও পবিত্র কুরআনের ৩০ তম পারা নাজেরা (রমাদান কোর্স ২০২৫)
এ বিভাগে শিক্ষার্থী ইলমুল কিরাআতের পরিচয়, এর প্রকারভেদ, মূলনীতি, কিরাআতের দশ ইমামের পরিচয়, তাঁদের রিওয়ায়াত ও নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত তাদের কিরাআতের সনদ সম্পর্কে জানবে। পাশাপাশি বিভিন্ন কিরাআতের ওপর ইজাযাহপ্রাপ্ত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ কারিগণের কাছ থেকে হাতেকলমে কিরাআতের এসব নিয়মকানুন পূর্ণাঙ্গরূপে আত্মস্থ করার মাধ্যমে মুতাওয়াতির কিরাআতসমূহের পার্থক্য নির্ণয় করতে সক্ষম হবে।
এ বিভাগটি তিনটি শাখায় বিভক্ত :
- তাজবিদ
- কিরাআত ও সনদ
- তাখাসসুস বা বিশেষায়িত ইলমুল কিরাআত স্টাডিজ
সম্পন্ন কোর্স
শাস্ত্রীয় গুরুত্বপূর্ণ মুতুনের আলোকে তাজভিদ ও কিরাআত কোর্স