Basic Tajweed & Qayedah Nuraniah (TF05) - An-Nour Institute
Media Center
5.00
(3 Ratings)

Basic Tajweed & Qayedah Nuraniah (TF05)

About Course

পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের লক্ষ্যে মহিলাদের জন্য

বেসিক তাজউইদ ও কায়দা নুরানিয়্যাহ কোর্স

 ব্যাচ (০৫)

যা থাকছে এই কোর্সে :

  • পবিত্র কুরআন শুদ্ধরূপে তেলাওয়াতের প্রয়োজনীয় সকল নিয়মকানুন (বেসিক তাজউইদ – সিফাত – মাখরাজ – নুন/মিম সাকিনের নিয়ম ইত্যাদি)।
  • সম্পূর্ণ আল-কায়দাতুন নুরানিয়্যাহ।
  • ১০ টি সূরা মাশক (সূরাতুল ফীল – সূরাতুন নাস)

ক্লাস শুরু :  ১২ মে ২০২৬ইং 

মেয়াদকাল : ৩ মাস

শিডিউল :

সময় : সকাল ৬:০০ – ৭:১৫ মিনিট 

দিন : রবি,সোম ও বুধ 

সপ্তাহে ৩ দিন ক্লাস (২ দিন তাজউইদ ও ১ দিন আল-কায়িদাতুন নুরানিয়্যাহ)

 

মাসিক ফী: ১২৫০ টাকা

ক্লাসের ধরন :

★ সকল রুলস ও অন্যান্য থিওরেটিকাল বিষয়গুলো স্লাইড শো এর মাধ্যমে পড়ানো হবে।

★ বেসিক তাজউইদ ক্লাসের সাথে القاعدة النورانية পূর্ণাঙ্গ পড়ানো হবে।

★ প্রতি ক্লাসের শুরুতে পূর্ব দিনের পড়া প্রত্যেকের থেকে নেয়া হবে।

★ আল কায়িদাতুন নুরানিয়্যাহর পড়াগুলো প্রত্যেকের থেকে প্রাক্টিক্যাল প্রয়োগ শুনে কারেকশন দেয়া হবে।

★ থিওরেটিকাল বিষয়গুলোর উপর সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট দেয়া হবে।

★ প্রত্যেক টপিকের আলোচনা শেষে কুইজ পরীক্ষা হবে ইন শা আল্লহ।

What Will You Learn?

  • আল-কুরআন পরিপূর্ণ শুদ্ধরূপে তেলাওয়াতের জন্য নূন্যতম নিয়মকানুন থেকে শুরু করে প্রয়োজনীয় সকল নিয়ম শিখতে পারবে।
  • ইজাযাপ্রাপ্ত উস্তাযার অধীনে পূর্ণ القاعدة النورانية পড়ার মাধ্যমে আরবী হারফ সমূহের বিশুদ্ধ উচ্চারণ শিখতে ও আয়ত্ব করতে পারবে।
  • উস্তাযার অধীনে সহীহভাবে ১০টি সূরা মাশক করতে পারবে।
  • তেলাওয়াতে তাজউইদের নিয়মগুলোর প্রাক্টিক্যাল প্রয়োগ শেখার মাধ্যমে নিজের ভুলত্রুটি শুধরে নিতে পারবে ইন শা আল্লহ।

Course Content

Orientation Class

  • Class Record – Orientation Class
    01:07:07

বেসিক তাজউইদ কোর্স কারিকুলাম

ধারাবাহিক ক্লাস রেকর্ড (বেসিক তাজউইদ)

কায়দায় নুরানিয়্যাহ্ কারিকুলাম

ধারাবাহিক ক্লাস রেকর্ড (কায়দা নুরানিয়া)

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পরীক্ষা

Earn a certificate

Gain expert-level knowledge and showcase your skill by adding this certificate to your resume.

selected template

Student Ratings & Reviews

5.0
Total 3 Ratings
5
3 Ratings
4
0 Rating
3
0 Rating
2
0 Rating
1
0 Rating
JA
4 weeks ago
আলহামদুলিল্লাহ, Basic Tajweed & Qaida Nuraniah কোর্সটি করে আমি সত্যিই অনেক উপকৃত হয়েছি। 🌸

কোর্সটির সিলেবাস, ক্লাসের ধরন এবং পড়ানোর পদ্ধতি—সবকিছুই খুব সুন্দর, গোছানো ও সহজবোধ্য ছিল। বিশেষ করে মাখরাজ, সিফাত ও তাজউইদের নিয়মগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে শেখানো হয়েছে এবং প্র্যাকটিসের মাধ্যমে নিজের ভুলগুলো বুঝে সংশোধন করার সুযোগ পেয়েছি।

আলহামদুলিল্লাহ, কোর্সটি করার পর কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে আমার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। পুরো কোর্সটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি মনে করি, যারা কুরআন শুদ্ধভাবে পড়তে চান তাদের জন্য এটি অত্যন্ত উপকারী একটি কোর্স।

জাযাকুমুল্লাহু খাইরান, এত সুন্দর একটি কোর্স উপহার দেওয়ার জন্য। 🤍
আলহামদুলিল্লাহ! আমি এই কোর্স এর ৫ম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। উস্তাযার শেখানোর পদ্ধতি ও তত্ত্বাবধান সত্যিই অসাধারণ। বিশেষ করে হারফের মাখরাজ ও সিফাতগুলো খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছেন।

জাযাকুমুল্লাহু খাইরান আন-নূর ইনস্টিটিউট!
MK
4 weeks ago
আমি এই কোর্সের ৫ম ব্যাচের এক জন ত্বলিবা ছিলাম, আলহামদুলিল্লাহ! উস্তাযা খুবই আন্তরিকতার সাথে পাঠদান করেছেন। নিজ বুদ্ধিমত্তা ও উত্তম কৌশলে প্রায় বছরের পড়া মাত্র তিন মাসে প্রাক্টিক্যালি শিখিয়েছেন। প্রত্যেকটা হারফের মাখরাজ, সিফাতসহ আনুসাঙ্গিক সকল বিষয় সহজভাবে বুঝিয়েছেন।

এই কোর্সটি করে খুবই উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। এখন মনে হচ্ছে এই একাডেমী থেকে পর্যায়ক্রমে কুরআন নিয়ে যেন স্টাডি করতে পারি! আল্লাহ পাক যেন আমার জন্য সহজ করেন এবং আন-নূর ইন্সটিটিউট যেন ধারাবাহিকতা বজায় রাখার সুযোগ করে দেয়। আমি এই একাডেমী, উস্তাযা এবং এর সাথে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞ।

আল্লাহ যেন আন-নূর পরিবারের সবাইকে في الدنيا و في الآخرة حسنة
দান করেন এবং আফিয়াতের সাথে রাখেন। জাযাকুমুল্লাহু খয়রন।

Want to receive push notifications for all major on-site activities?

✕
Basic Tajweed & Qayedah Nuraniah (TF05) - An-Nour Institute

Want to receive push notifications for all major on-site activities?

✕