ভাষা দক্ষতা নির্ধারণী পরীক্ষা (সার্টিফিকেট)
বিশেষ প্রশিক্ষণ বিভাগ (পেশাজীবীদের জন্য)
পেশাগত দায়িত্ব দক্ষতার সাথে পালনের জন্য সকল শ্রেণি-পেশার মানুষের জন্য প্রয়োজনীয় ভাষা দক্ষতা অর্জনকে সহজলভ্য করতে ‘আরবি ভাষা ইনস্টিটিউট’ বিশেষ এই বিভাগটি চালু করেছে। বিভিন্ন পেশা (যেমনঃ কূটনীতি, আন্তর্জাতিক বানিজ্য, পর্যটন, চিকিৎসা ও দাতব্য, সাংবাদিকতা, অফিসিয়াল অনুবাদ ইত্যাদি) –তে কর্মরত ব্যক্তিদের মধ্যে যারা দাপ্তরিক কাজে সহায়তা এবং নিজেদের কর্মক্ষেত্রে সফল দৃষ্টান্ত স্থাপনের জন্য আরবি ভাষার প্রয়োজনীয়তা অনুভব করছেন, তাদের জন্য এই বিভাগে দুই মাস থেকে ছয় মাসব্যাপী বিভিন্ন মেয়াদী কোর্স রয়েছে। আগ্রহী ব্যক্তির প্রয়োজনের ওপর নির্ভর করে কোর্সের সময় বা দৈর্ঘ্যে কমবেশি হতে পারে। পাশাপাশি চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের ইনস্টিটিউটের পক্ষ থেকে ভাষা সনদ প্রদান করা হয়।
কোর্সের ফি, বিস্তারিত সময়সূচী ও নিবন্ধন কার্যক্রমের জন্য নীচের বাটনে ক্লিক করুণ।