তিনি একজন বাংলাদেশি আযহারী গবেষক। কায়রোস্থ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক এন্ড এরাবিক স্টাডিজ অনুষদ থেকে ২০১১ সালে “Very Good with Honors’’ গ্রেড নিয়ে স্নাতক সম্পন্ন করেন। ২০১৩ সালে ধর্মতত্ত্ব বিষয়ে ডিপ্লোমা শেষ করে ২০২০ সালে তাফসির ও উলূমুল কুরআন বিষয়ে “Excellent” রেজাল্ট সহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি একই অনুষদে পিএইচডি স্তরে অধ্যয়নরত আছেন।
মুহাম্মাদ লুতফেরাব্বী আযহারী ১৯৮৮ সালে পুরাতন ঢাকার ধর্মানুরাগী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় কুরআন হিফজ সম্পন্ন করে বাংলাদেশে বিভিন্ন সুপরিচিত ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন। ছাত্রজীবন থেকেই একাধিক নেতৃত্বমূলক পদে দায়িত্ব পালন এবং বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি দেশ-বিদেশে দাওয়াতি ও গবেষণামূলক কাজ করেছেন এবং একাধিক বই ও প্রবন্ধ অনুবাদ ও রচনা করেছেন, যা জ্ঞানচর্চা ও ইসলামী শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।