Conversations with Scholars & Thinkers - An-Nour Institute

চিন্তাবিদ ও স্কলারদের সাথে আলাপচারিতা

by - admin
·
Posted on - 4 September, 2024

পরিচিতি

চিন্তাবিদ ও স্কলারদের সাথে আলাপচারিতা হলো আন-নূর ইন্সটিটিউটের ভিডিও ও অডিও পডকাস্ট সিরিজ, যা আরব ও ইসলামী বিশ্বের সন্মানিত আলেম ও চিন্তাবিদদের সঙ্গে আকিদা, ইলম ও সমসাময়িক বিষয় নিয়ে গভীর ও ভাবনাপ্রবণ সংলাপের জন্য নিবেদিত।

প্রত্যেকটি পর্বে রয়েছে গভীর আলোচনা যা ঈমান, ইলম এবং সমসাময়িক বিষয়গুলোকে জীবনঘনিষ্ঠ এবং সহজবোধ্য দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে। প্রচলিত লেকচার বা বক্তৃতার পরিবর্তে এই পডকাস্ট সমূহে অর্থবহ সংলাপে গুরুত্ব দেওয়া হয়েছে— যা শ্রোতা ও দর্শককে প্রতিফলনমূলক আলোচনায় অংশগ্রহণে আহ্বান জানায় এবং জটিল বিষয়গুলোর স্পষ্ট ও গভীর উপলব্ধি সৃষ্টি করে।

সিরিজটিতে পর্যায়ক্রমে বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত হতে থাকবে, যেমন ইসলামী চিন্তাধারা ও অনুশীলন, সামাজিক ও নৈতিক চ্যালেঞ্জ, এবং সাম্প্রতিক ধর্মীয় প্রশ্ন, পাশাপাশি ইসলামী বিজ্ঞান ও গবেষণার সাম্প্রতিক উন্নয়নগুলোর উপরও আলোকপাত করা হবে। শীর্ষস্থানীয় আলেম ও চিন্তাবিদদের উপস্থিতিতে এই পডকাস্টগুলো প্রথা ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন স্থাপন করবে মর্মে আমরা আশাবাদী।

Conversations with Scholars & Thinkers - An-Nour Institute