About Course
এই বহুমাত্রিক কোর্সটি কুরআন তিলাওয়াতের ব্যবহারিক জ্ঞান ইলমুল কিরাআত—এর গভীর ও শাস্ত্রীয় আলোচনার ওপর ভিত্তি করে সাজানো হয়েছে। ইসলামী জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শাখাটি বুঝতে হলে কিরাআতের উৎপত্তি, ইতিহাস, সংকলন, পরিভাষা এবং দশজন কারীর সংক্ষিপ্ত পরিচিতি জানা অপরিহার্য।
তাই কোর্সটিতে ইলমুল কিরাআতের শাস্ত্রীয় ভিত্তি থেকে শুরু করে প্র্যাকটিক্যাল তেলাওয়াত, কারীগণের ধারাবাহিকতা, কিরাআতের তরিক ও রাবী, তাজভিদ, লাহন, সনদ অর্জন পদ্ধতি, এবং নামাজে কিরাআতের শরয়ী বিধান সহ প্রয়োজনীয় সকল বিষয় শাস্ত্রীয় মানদণ্ডে আলোচনা করা হয়েছে। এই কোর্সের মাধ্যমে:
✓ মুতাওয়াতির দশ কিরাআতের রাবী ও তরিকসমূহ পরিষ্কারভাবে বুঝবে
✓ শায কিরাআতের সঠিক অবস্থান জানবে
✓ একই নামাজে নামাজে ভিন্ন কিরাআতে পড়ার শরয়ী বিধান বুঝতে পারবে
✓ কুরআনের সুর ও মাকামাত ব্যবহারের ইসলামী দৃষ্টিভঙ্গি জানবে
✓ শুদ্ধ তেলাওয়াত, দ্রুত তেলাওয়াত ও আওয়াজ নিয়ন্ত্রণ শিখবে
✓ প্রকৃত কারী হওয়ার শাস্ত্রীয় ধাপগুলো আয়ত্ত করবে
শিক্ষার্থী এখানে কুরআন তিলাওয়াতের তত্ত্ব, ইতিহাস, প্রমাণিকতা ও সঠিক প্র্যাকটিস—সবকিছু সমন্বিতভাবে শিখবে।
বি: দ্র: এটি একটি লাইভ কোর্সের ক্লাস রেকর্ড। নিয়মতান্ত্রিকভাবে স্টুডিওতে রেকর্ড করা কোর্স নয়। কোর্স শেষে ক্লাস রেকর্ডগুলো প্রয়োজনীয় এডিট সম্পন্ন করার পর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
Course Content
ক্লাস ০১ : শাস্ত্রীয় আলোকে পবিত্র কুরআনের সংজ্ঞা। ইলমুল কিরাআতের সূচনা এবং কিরাআত মুতাওয়াতির হওয়ার শর্ত সমূহ
-
প্রথম ক্লাস
01:02:21