Modified by : 27 March, 2025
আন-নুর ইনিস্টিটিউটে আমরা উন্নতমানের শিক্ষা অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমরা জানি যে, বিভিন্ন উদ্ভূত পরিস্থিতির কারণে অর্থ ফেরৎ নেয়ার প্রয়োজন হতে পারে। এই অর্থ ফেরতের নীতিমালা বা রিফান্ড পলিসিতে আমরা অর্থ ফেরতের জন্য আবশ্যকীয় শর্তাবলি, ফেরতের গ্রহণের আবেদন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় সমূহের বিবরণী উল্লেখ করছি।
নিম্নলিখিত শর্তাবলির আলোকে অর্থ ফেরতযোগ্য হবেঃ
কোর্স বিষয়ে অসন্তুষ্টিঃ আপনি যদি কোর্সের বিষয়বস্তু বা শিক্ষা অভিজ্ঞতার ব্যাপারে সন্তুষ্ট না হোন, তাহলে কোর্স ক্রয়ের ১৪ দিনের মধ্যে অর্থ ফেরতের জন্য আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে শর্ত থাকে যে, কোর্স এক্সেসের পরিমাণ ২৫% এর কম হতে হবে।
ভুল কোর্স ক্রয়ঃ আপনি যদি ভুলবশত রেকর্ডেড কোর্সের পরিবর্তে লাইভ কোর্স বা লাইভ কোর্সের পরিবর্তে রেকর্ডেড কোর্স ক্রয় করে থাকেন, তাহলে কোর্স ক্রয়ের ১৪ দিনের মধ্যে অর্থ ফেরতের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শর্ত থাকে যে, লাইভ কোর্সটি শুরু না হতে হবে এবং রেকর্ডেড কোর্স এক্সেসের পরিমাণ ২৫% এর কম হতে হবে।
একাধিক ক্রয়ঃ আপনি যদি ভুলবশত একই কোর্স একাধিকবার ক্রয় করে ফেলেন, তাহলে আপনি দ্বিতীয় ক্রয়ের অর্থ ফেরৎ পাবেন।
প্রযুক্তিগত সমস্যাঃ আপনি যদি প্রযুক্তিগত কোন সমস্যার কারণে আমাদের ওয়েবসাইট থেকে কোর্সে এক্সেস করতে সক্ষম না হোন এবং ২ কার্য দিবসের মধ্যে আপনার সমস্যার সমাধান না করা যায়, তাহলে আপনি সম্পূর্ণ অর্থ ফেরৎ পাবেন।
শিক্ষকের অনুপস্থিতিঃ যদি কোন বিশেষ শিক্ষকের অধীনে কোন কোর্স শুরু হয়, কিন্তু তিনি উল্লেখযোগ্য সময় অনুপস্থিত থাকেন, বা তার সাথে যোগাযোগে বিচ্ছিন্ন হয়, তাহলে আপনি অর্থ ফেরতের আবেদন করতে পারেন।
কোর্স বাতিল করাঃ আন-নুর ইনস্টিটিউট কর্তৃক যদি কোন কোর্স বাতিল করা হয়, বা উল্লেখযোগ্য অংশ সরিয়ে ফেলা হয়, তাহলে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীরা তাদের সম্পূর্ণ অর্থ ফেরৎ পাবেন।
সাবস্ক্রিপশন প্ল্যানঃ সাবস্ক্রিপশন (মাসিক অংশগ্রহণ) ভিত্তিক পরিষেবা সমূহের ক্ষেত্রে আপনি প্রথম সাবস্ক্রিপশন পেমেন্টের ৭ দিনের মধ্যে অর্থ ফেরতের আবেদন করতে পারবেন। পরবর্তী পেমেন্ট সমূহ অফেরতযোগ্য।
নিম্নলিখিত পরিস্থিতিতে অর্থ অফেরতযোগ্য হিসাবে গণ্য হবেঃ
মত পরিবর্তনঃ কোর্স ক্রয়ের পর শুধু মত পরিবর্তনের কারণে অর্থ ফেরৎ দেয়া হবে না।
আবেদনের মেয়াদ উত্তীর্ণ হওয়াঃ অর্থ ফেরতের জন্য আবেদনের নির্ধারিত সময় (এককালীন ক্রয়ের ক্ষেত্রে ১৪ দিন এবং সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ৭ দিন) অতিক্রান্ত হয়ে গেলে পরবর্তীতে আর আবেদন গ্রহণযোগ্য হবে না।
অভিযোগ দায়েরের পর সার্টিফিকেট পাওয়াঃ আপনি যদি কোন কোর্সের ব্যাপারে ১৪ দিনের মধ্যে অভিযোগ দায়ের করেন এবং তারপর সেই কোর্সের সার্টিফিকেট লাভ করেন, অথবা আগেই সার্টিফিকেট পেয়ে থাকেন, তাহলে আপনি কোন অর্থ ফেরৎ পাবেন না।
কোর্স সম্পন্ন করাঃ আপনি যদি কোর্সটি সম্পন্ন করে থাকেন বা কোর্সের ২৫% বা তার বেশী এক্সেস করে থাকেন, তাহলে কোন অর্থ ফেরৎ পাবেন না।
অর্থ ফেরৎ প্রক্রিয়া চলাকালীন কোর্স ব্যবহার করাঃ অর্থ ফেরতের আবেদন করার পর আপনার আবেদনটি প্রক্রিয়াধীন থাকাকালীন সময়ে যদি কোন কার্যক্রম করেন (যেমন, কোন ভিডিও চালানো, কোন কুইজ বা পরীক্ষায় অংশ নেয়া, অথবা কোর্সের কোন উপকরণ ডাউনলোড করা ইতাদি) তাহলে আপনি কোন অর্থ ফেরৎ পাবেন না।
সাবস্ক্রিপশন প্ল্যানঃ সাবস্ক্রিপশন (অংশগ্রহণ) ভিত্তিক পরিষেবা সমূহের ক্ষেত্রে ক্লাস শুরু হওয়ার মাত্র ২৪ ঘণ্টা অবশিষ্ট থাকলে অর্থ ফেরতের অনুরোধ গ্রহণ করা হবে না।
ই-বুক ক্রয়ঃ ই-বুক বা ই-প্রবন্ধ ক্রয়ের ক্ষেত্রে কোন অর্থ ফেরৎ দেয়া হবেনা।
অনুগ্রহ করে নিম্নোক্ত পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ
১। সাইন আপ এবং কোর্স ক্রয়ের জন্য ব্যবহৃত ইমেইল আইডি ও ফোন নাম্বার
২। কোর্স ক্রয়ের রশিদের অনুলিপি ও অর্ডার নম্বর
৩। কোর্সের নাম
৪। অর্থ ফেরতের কারণ ইত্যাদি উল্লেখ করুন।
যে কোনো সময় বা ক্ষেত্র বিশেষে আমরা আমাদের অর্থ ফেরতের নীতিমালাতে সংযোজন ও পরিবর্তনের অধিকার সংরক্ষণ করি। অর্থ ফেরতের নীতিমালাতে যে কোন পরিবর্তন ইমেইলের মাধ্যমে অথবা ওয়েবসাইটে ঘোষণার মাধ্যমে অবহিত করবো। যেকোন সংযোজন ও পরিবর্তন সম্পর্কে জানতে সময়ে সময়ে এই অর্থ ফেরৎ নীতিমালা দেখার অনুরোধ রইলো।
আমাদের অর্থ ফেরতের নীতিমালা বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে অনুগ্রহ করে আমাদের সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন। আমাদের ইমেইল refund@annour.education এবং জরুরী সহায়তায় মোবাইল নম্বর +৮৮০ ১৯৯ ৯৯০ ২৬২৯।