KIndergarten - An-Nour Institute

কিন্ডারগার্টেন

কিন্ডারগার্টেন

আল-আযহার ইনস্টিটিউটের লক্ষ্য হচ্ছে ইসলামের আদর্শ ও চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ভারসাম্যপূর্ণ, ব্যক্তিত্ববান ও প্রতিশ্রুতিশীল একটি প্রজন্ম গড়ে তোলা। এ ক্ষেত্রে ইনস্টিটিউট আল-আযহারের মধ্যপন্থী কর্মপদ্ধতি ও পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে থাকে, যার গুণগত মান ও বৈশিষ্ট্য সর্বজনবিদিত। ইনস্টিটিউটের লক্ষ্য হলো বৈষম্যের উর্ধ্বে উঠে সমাজের প্রতিটি শিশুকে তার শৈশব থেকেই এমন একটি আদর্শ শিক্ষা ও সংস্কৃতির ছায়ায় গড়ে তোলা, যার কল্যাণে সে একাডেমিক শিক্ষায় একীভূত হওয়া এবং সমাজে কার্যকরভাবে অংশগ্রহনের জন্য প্রস্তুত হবে। তাই পাঠ্যক্রমে  মেধা ও মননে, চিন্তা ও বিশ্বাসে এবং আচরণে ও উচ্চারণে একজন আদর্শ মুসলিম ও সুনাগরিক হওয়ার পাশাপাশি ভাষা চর্চা এবং ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির উপর জোর দেয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের অন্তর্নিহিত সুপ্ত প্রতিভার বিকাশ এং মনস্তাত্ত্বিক সমৃদ্ধি ঘটবে। সর্বোপরি আধুনিক শিক্ষাব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তির কল্যাণকর সুবিধা লাভ করবে।

কিন্ডারগার্টেন স্তরে অধ্যয়নের মোট সময়কাল দুই বছর।

KIndergarten - An-Nour Institute