Co Founder - An-Nour Institute

ওয়াসিফুর রহমান আযহারী

সহ-প্রতিষ্ঠাতা

তিনি একজন বাংলাদেশি আযহারী গবেষক। কায়রোস্থ আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ ও আইন অনুষদ থেকে “Very Good’’ গ্রেড নিয়ে স্নাতক সম্পন্ন করেন। একই অনুষদ থেকে উসূলুল ফিকহ বিষয়ে ডিপ্লোমা শেষ করে বর্তমানে তিনি মাস্টার্স স্তরে অধ্যয়নরত আছেন। ২০১২ সালে তিনি আল-আযহারের “ইসলামিক ফরেন সিটি” উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরা দশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেন এবং শায়খুল আযহার পুরস্কারে ভূষিত হোন। ছাত্রজীবনে তিনি আল-আযহার ফরেন স্টুডেন্টস পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশী আযহারী ছাত্র সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসে অনুবাদক ও শিক্ষাবিষয়ক সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন।

মুহাম্মাদ ওয়াসিফুর রহমান আযহারী ঢাকায় জন্মগ্রহণ করেন এবং বাংলাদেশে বিভিন্ন সুপরিচিত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পড়াশোনা করেছেন।

Co Founder - An-Nour Institute