General Arabic Beginner (A1) Level - Male - An-Nour Institute
5.00
(2 Ratings)

General Arabic Beginner (A1) Level – Male

কোর্স সম্পর্কে

পূর্ণাঙ্গ আরবী ভাষা কোর্স

সূচনা বা প্রাক-প্রাথমিক স্তর (A1)

(পুরুষ)

প্রাক-প্রাথমিক (A1) স্তরে যা থাকছে:

🔹 ২ ঘণ্টা করে মোট ২৪টি লাইভ আরবী ভাষা ক্লাস (লেকচার + কুইজ + লিসেনিং/ রিডিং/ রাইটিং/ স্পিকিং প্র্যাক্টিসের সমন্বয়)।

🔹 পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশান + লেসন ভিত্তিক শব্দার্থ শিট + লেসন ভিত্তিক অনুশীলনী শিট।

🔹 মিশরের আল-আযহারের আরবিভাষা ইন্সটিটিউটের সিলেবাসভুক্ত আরবী ভাষা শিক্ষার পূর্ণাঙ্গ সিরিজ التحفة الأزهرية এর ১ম বইটি সম্পূর্ণ পড়ানো হবে।

🔹 প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তর অর্থাৎ A1 ও A2 মোট দুই লেভেলে পূর্ণাঙ্গ আরবী ব্যাকরণ (নাহু ও সরফ) পড়ানো হবে।

🔹 محادثة / কথোপকথনে আরবী ভাষার সঠিক স্বর ও উচ্চারণ ভঙ্গি অনুশীলন করানো হবে 

🔹 গ্রুপ স্টাডি

 

পূর্ণাঙ্গ কোর্সটির বৈশিষ্ট:

🔹 ভাষা দক্ষতা উন্নয়ন ও মূল্যায়নের ক্ষেত্রে Common European Framework of Reference for Language (CEFR) অনুযায়ী কোর্সটি পরিচালিত হবে।

🔹 তৃতীয় লেভেল (B1) থেকে বিষয় ভিত্তিক ল্যাঙ্গুয়েজ ক্লাবের ব্যবস্থা ও প্র্যাকটিসের জন্য অডিও / ভিডিও রিসোর্স প্রদান করা হবে।

🔹 চতুর্থ লেভেল (B2) থেকে আঞ্চলিক একসেন্ট বুঝা ও বাস্তবিক কথপোকথন যোগ্যতা তৈরীর জন্য বিভিন্ন দেশের native আরবদের সাথে conversation/محادثة ক্লাস থাকবে।

🔹 মিশরের আল-আযহারের আরবিভাষা ইন্সটিটিউটের সিলেবাসভুক্ত আরবী ভাষা শিক্ষার পূর্ণাঙ্গ সিরিজ التحفة الأزهرية এর ৬টি বই / ৬ স্তরে পড়ানো হবে।

🔹 A1 ও A2 দুই স্তরে স্বতন্ত্রভাবে পূর্ণাঙ্গ আরবী ব্যাকরণ (নাহু ও সরফ) পড়ানো হবে।

 

কোর্স ইন্সট্রাক্টর: শায়খ ওয়াসিফুর রহমান আযহারী

কো-ফাউন্ডার ও ডাইরেক্টর, আন-নুর ইন্সটিটিউট।

সাবেক অনুবাদক, বাংলাদেশ দূতাবাস কায়রো, মিশর।

এলএলবি এণ্ড অনার্স ইন ইসলামিক শরিয়া

মাস্টার্স, এমফিল গবেষক, উসুলুল ফিকহ

আল আযহার বিশ্ববিদ্যালয়, মিশর।

 

📌 কোর্সের মেয়াদকাল:

পূর্ণ মেয়াদকাল: ২১ মাস

প্রাথমিক স্তর (A1) মেয়াদকাল : ৩ মাস

📚 ক্লাস শুরু :  মঙ্গলবার৩ জুন ২০২৫

🗓️ ক্লাস শিডিউল:

সপ্তাহেদিন।

মঙ্গলবার – শনিবার (রবিবার ও সোমবার অফ)
সময়: রাত ৯:০০ – ১১:০০

 

💠 ক্লাসের ধরন:

★ প্রাথমিক স্তরে (A1 ও A2) সপ্তাহে ২ দিন  التحفة الأزهرية কিতাব থেকে দারস হবে এবং ৩ দিন নাহু ও সরফ (আরবী ব্যাকরণ) দারস হবে।

★ আরবী ভাষা দারসের জন্য প্রয়োজনীয় সকল শিট – অডিও – ভিডিও প্রদান করা হবে।

★ দৈনিক আগের দিনের পড়া মৌখিক ভাবে আয়ত্বকরণ যাচাই করা হবে এবং সময়ে সময়ে কুইজ হবে।  এতে প্রত্যেক শিক্ষার্থী পড়াশুনায় নিজের অবস্থা যাচাই করে উন্নতি করার সুযোগ পাবে।

★ ক্লাসেই ৫০-৬০% পড়া আয়ত্ব করিয়ে দেয় হবে।

ভর্তির নুন্যতম যোগ্যতা:

তাজউইদের আহকাম অনুযায়ী বিশুদ্ধ উচ্চারণে সাবলীলভাবে দেখে কুরআন পড়ার সক্ষমতা থাকা আবশ্যক। অন্যথায় আগে আমাদের ৩ মাস মেয়াদী বেসিক তাজউইদ ও কায়দা নুরনিয়্যাহ কোর্সটি সফলভাবে শেষ করে আসতে হবে। 

What Will You Learn?

  • ক্লাসিক্যাল ও আধুনিক (প্রচলিত) উভয় ধরনের বিশুদ্ধ আরবিতে কথা বলা, লিখা, শোনা, পড়ার যোগ্যতা অর্জন হবে। যা মধ্যপ্রাচ্যে উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসা ও বসবাসের জন্য প্রয়োজনীয়।
  • কোর্স শেষে আরব দেশে উচ্চশিক্ষা বা আরব শিক্ষকদের কাছে শাস্ত্রীয় বিষয়ে জ্ঞান অর্জনের জন্য ভাষাগত দক্ষতা তৈরী হবে।
  • আল-জাজিরা ও TRT ARABI এর মত সকল আন্তর্জাতিক আরবী ভাষার গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখা, পড়া ও বুঝার যোগ্যতা তৈরি হবে। 
  • কোর্স জুড়ে শিক্ষক ও গেস্ট আরবদের সাথে কনভারসেশন করার মাধ্যমে আরবীতে  কথপোকথনের আত্মবিশ্বাস তৈরী হবে (B2)।
  • বিভিন্ন আরবদেশের সমাজ-সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে (B2)।
  • বিভিন্ন মুসলিম ও অমুসলিম দেশের ইসলামী কালচারের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে (B1)

কোর্সের বিষয়বস্তু

উদ্বোধনী ক্লাস (ওরিয়েন্টেশন) – الافتتاح

  • ক্লাস রেকর্ড ০১
    01:26:41

التهيئة اللغوية

الدرس الأول: تحية وتعارف

الدرس الثاني: الأسرة

الدرس الثالث: السكن

الدرس الرابع: معهدي

الدرس الخامس: الحيوانات

الدرس السادس: الطيور

الدرس السابع: وسائل المواصلات

الدرس الثامن: في الفندق

الدرس التاسع: المطار والجوازات

الدرس العاشر: جسم الإنسان

الدرس الحادي عشر: الملابس

الدرس الثاني عشر: في السوق

الدرس الثالث عشر: خضروات وفواكه

الدرس الرابع عشر: الأصدقاء

الدرس الخامس عشر: النادي

কুইজ সেকশন

‼️ টিউটরিয়াল ও নির্দেশনামূলক ভিডিও ‼️

🎥 সকল ক্লাসের রেকর্ড

التدريب على المحادثة

Student Ratings & Reviews

5.0
Total 2 Ratings
5
2 Ratings
4
0 Rating
3
0 Rating
2
0 Rating
1
0 Rating
AI
4 weeks আগে
আলহামদুলিল্লাহ, আমি কোর্সটি করে এত উপকৃত হয়েছি যা ভাষায় প্রকাশ করা যাবে না।

শিক্ষকের পড়ানোর ধরন শুধু ফায়দাজনকই নয় বরং অনেক বেশি তথ্য-উপাত্ত পূর্ণ ছিল, যার কারণে প্রকৃতপক্ষে আমরা অনেক উপকৃত হয়েছি।

এই কোর্স থেকে আমি যা প্রত্যাশা করিনি, তার চেয়েও আল্লাহর রহমতে অনেক বেশি উপকার পেয়েছি, আলহামদুলিল্লাহ।

নিঃসন্দেহে আরবি ভাষা আয়ত্ত করার জন্য কোর্সটি খুবই উপযুক্ত, যার কারণে আমি A1 লেভেল শেষ করে আল্লাহর রহমতে এখন A2 লেভেলে আবার এডমিট হয়েছি।

আমি বিশ্বাস করি, মাদরাসা পড়ুয়া এবং মাদ্রাসা পড়ুয়া নয় এমন প্রত্যেকের জন্যই এই কোর্সটি উপযোগী ইনশা-আল্লাহ।
AW
6 months আগে
ছাত্র হিসেবে আমার অভিজ্ঞতা থেকে বলছি:
আপনাদের কোর্স মডিউল আমার সত্যিই খুব ভালো লেগেছে।

আমি এর আগেও ৫টিরও বেশি আরবি শেখার কোর্স কিনেছি। এখনো সেগুলোর রেকর্ড ক্লাস আমার এক্সেসে রয়েছে। শুধু তাই নয়—আমি আজহারে পড়াশোনা করেছেন এমন দু’জন কাছেও সরাসরি পড়েছি।

তবে একথা খুব স্পষ্টভাবে বলা যায়—আপনাদের ক্লাস মডিউল আর অন্যদের ক্লাসের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য।
যেভাবে প্রতিটি বিষয় সহজ করে সাজানো হয়েছে, শেখার ধাপগুলো যতটা স্বাভাবিকভাবে এগোয়—অন্য কোনো কোর্সে এমন পাইনি।

যেহেতু আমার কাছে আগে কেনা অনেক কোর্সের এক্সেস রয়েছে, আমি মিলিয়ে দেখেছি—আপনাদের কোর্স কনটেন্ট, শিক্ষাদান পদ্ধতি ও প্রেজেন্টেশন সবদিক থেকেই শতগুণ সুন্দর।

শুধু ভিডিও মান বা প্রেজেন্টেশন নয়—শিক্ষকের বাচনভঙ্গি, বোঝানোর ধরণ, এবং প্রতিটি পাঠের গভীরতা—সবই পরিপূর্ণভাবে সাজানো।যেগুলো আমি আগের কোর্সগুলোতে পাইনি।

আলহামদুলিল্লাহ, আমি এই কোর্স পেয়ে খুবই সন্তুষ্ট। ইতোমধ্যে আমি পরিচিত আরও কয়েকজনকে রেফার করেছি, আর সামনে সুযোগ পেলে আরও করবো ইন শা আল্লাহ।

আল্লাহ তায়ালা আপনাদের এই উদ্যোগকে কবুল করুন—এই দুআ রইল

Want to receive push notifications for all major on-site activities?

General Arabic Beginner (A1) Level - Male - An-Nour Institute

Want to receive push notifications for all major on-site activities?