Basic Tajweed & Qayedah Nuraniah Course (Female) - An-Nour Institute
5.00
(6 Ratings)

Basic Tajweed & Qayedah Nuraniah Course (Female)

কোর্স সম্পর্কে

পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের লক্ষ্যে মহিলাদের জন্য

বেসিক তাজউইদ ও কায়দা নুরানিয়্যাহ কোর্স

 

যা থাকছে এই কোর্সে:

🔴 পবিত্র কুরআনের ব্যাসিক তাজবিদ।

🔴  আল-কায়দাতুন নুরানিয়্যাহ।

 

কোর্স ইন্সট্রাক্টর: উস্তাযা আমেনা মুহাম্মাদ

ক্লাস শুরু :  রবিবার ১ জুন ২০২৫

মেয়াদকাল: ২ মাস ১৫ দিন

 

শিডিউল:

সময়: সকাল ৬ – ৭.১৫

রবিবার – বুধবার

সপ্তাহে ৪ দিন ক্লাস। ২ দিন তাজবীদ ও ২ দিন তেলাওয়াত অনুশীলন/নাজেরা।

💠 ক্লাসের ধরন:

★ সকল রুলস ও অন্যান্য থিওরেটিকাল বিষয়গুলো স্লাইড শো করে পড়ানো হবে।

★ ব্যাসিক তাজবীদ ক্লাসের সাথে القاعدة النورانية পূর্ণাঙ্গ পড়ানো হবে।

★প্রতি ক্লাসে শুরুতেই পুর্বের দিনের পড়া প্রত্যেকের থেকে নেয়া হবে ইন শা আল্লহ।

★ দৈনিক মাশকের অংশ প্রত্যেকের থেকে শুনে ভুলগুলো ধরিয়ে দেয়া হবে।

★ প্রত্যেক টপিকের আলোচনা শেষে কুইজ পরীক্ষা হবে।

★ থিওরেটিকাল বিষয়গুলোর উপর সাপ্তাহিক এসাইনমেন্ট জমা দিতে হবে।

 

কী শিখবেন?

👉🏼 একেবারে বেসিক থেকে পরিপূর্ণ বিশুদ্ধ তেলাওয়াতের জন্য প্রয়োজনীয় পরিমাণ তাজউইদ শিখতে পারবে।

👉🏼 ইজাযাপ্রাপ্ত উস্তাযার অধীনে القاعدة النورانية পড়তে পারবে।

👉🏼 উস্তাযার অধীনে মাশক এবং তেলাওয়াতের অনুশীলনের  মাধ্যমে তাজউইদের রুলসগুলোর প্রাক্টিক্যাল প্রয়োগ শিখতে পারবে এবং নিজের ভুলগুলো শুধরে নিতে পারবে।

 

কাদের জন্য উপযুক্ত?

•⁠ ⁠যারা একেবারে শুরু থেকে সঠিক উচ্চারণ ও শুদ্ধভাবে কুরআন পড়া শিখতে চান।

•⁠ ⁠যারা ইতিপূর্বে আংশিক শিখেছিলেন কিংবা ভুলে গেছেন অথবা বিশুদ্ধভাবে সালাত আদায়ের জন্য প্রয়োজনীয় পরিমাণ কুরআন শুদ্ধভাবে শিখতে চান।

•⁠ ⁠যারা ইজাযাপ্রাপ্ত উস্তাজার অধীনে তাজউইদ পরিপূর্ণভাবে শিখতে চান এবং বিশুদ্ধ তেলাওয়াতের অনুশীলন করতে চান।

•⁠ ⁠যারা অন্যকে কুরআন শিখানোর জন্য সুবিন্যস্ত পদ্ধতি শিখতে চান।

What Will You Learn?

  • তাজবীদের একেবারে বেসিক থেকে এডভ্যান্স পর্যন্ত সকল রুলস ও অন্যান্য থিওরেটিকাল বিষয়গুলো স্লাইড শো করে পড়ানো হবে।
  • ব্যাসিক তাজবীদ ক্লাসের সাথে القاعدة النورانية পূর্ণাঙ্গ পড়ানো হবে।
  • এডভ্যান্সড তাজবীদের সাথে তেলাওয়াতের অনুশীলন ও নাজেরা অনুশীলন করানো হবে।
  • উস্তাযার অধীনে মাশক এবং তেলাওয়াতের অনুশীলনের  মাধ্যমে তাজবীদের রুলসগুলোর প্রাক্টিক্যাল প্রয়োগ শিখতে পারবে এবং নিজের ভুলগুলো শুধরে নিতে পারবে।

কোর্সের বিষয়বস্তু

ব্যাসিক তাজউইদ কোর্স কারিকুলাম

  • দরস ১ : তাজউইদের পরিচয়, তিলাওয়াতের স্তর, লাহান, ইস্তিআ’যা ও বাসলামা
  • দরস ২ : মাখরাজের পরিচয় ও বিরবরণ, মাখরাজ (১-৩.৫)
  • দরস ৩ : মাখরাজ ৩ সম্পূর্ণ এবং রিভিশন
  • দরস ৪ : মাখরাজ ৪,৫
  • দরস ৫ : সিফাতের পরিচয়, সিফাতের বিবরণ ও প্রকারভেদ
  • দরস ৬ : সিফাত হামস – তাওয়াসসুত
  • দরস ৭ : সিফাত ইস্তি’লা – ইসমাত
  • দরস ৮ : সিফাত স্বফির থেকে ক্বলক্বলাহ
  • দরস ৯ : তাফখীম ও তারক্বীক
  • দরস ১০ : মাদ্দের পরিচয়, প্রকারভেদ ও আলোচনা
  • দরস ১১ : গুন্নাহের পরিচয়, প্রকারভেদ ও আলোচনা
  • দরস ১২ : গুন্নাহ (পার্ট ২)
  • দরস ১৩ : ওয়াক্বফের পরিচয় এবং নিয়ম
  • দরস ১৪ : ব্যতিক্রম নিয়ামবলী

কায়দা নূরানিয়্যাহ (القاعدة النورانية) কোর্স কারিকুলাম

🎥 বেসিক তাজউইদ : ক্লাস রেকর্ড

🎥 কায়দা নূরানিয়্যাহ (القائدة النورانية): ক্লাস রেকর্ড

‼️ টিউটোরিয়াল ও নির্দেশনামূলক ভিডিও ‼️

Student Ratings & Reviews

5.0
Total 6 Ratings
5
6 Ratings
4
0 Rating
3
0 Rating
2
0 Rating
1
0 Rating
JN
4 months আগে
বেসিক তাজউইদ এবং কায়দা নূরানিয়্যা কোর্সটি আলহামদুলিল্লাহ আমি সম্প্রতি কমপ্লিট করেছি। মা শা আল্লাহ, বেসিক তাজউইদ কোর্সের মাধ্যমে আমি কুরআন সহীহ করে পড়তে সহায়ক এমন নিয়ম-কানুন সম্পর্কে জানতে পেরেছি। একই সাথে কায়দা নূরানিয়্যা কোর্স এর মাধ্যমে সেই নিয়ম-কানুনের ব্যবহার দক্ষ উস্তাযার তত্ত্বাবধানে প্রেক্টিক্যালি শিখেছি, আলহামদুলিল্লাহ।

আমি কোর্সটি করে সন্তুষ্ট এবং এখন আমি এডভান্স তাজউইদ এর কোর্স শুরু করেছি। আমি মনে করি কুরআনকে সহীহ শুদ্ধ করে পড়ার জন্য সকলের এইরকম কোর্স করা উচিৎ। জাযাকাল্লাহ খাইরান।
NN
5 months আগে
আলহামদুলিল্লাহ... আলহামদুলিল্লাহ কোর্সটি অনেক ভালো লেগেছে। উস্তাযা খুব সুন্দর করে আমাদের প্রতিটা টপিক বুঝিয়ে দিয়েছেন। যারা কোনোদিন কুরআন পড়েননি তারা কোর্সটি করে সুন্দরভাবে কুরআন পড়া শিখতে পারবেন ইন শা আল্লাহ। উস্তাযা ব্যাসিক বিষয়টা খুব ভালো ভাবে আমাদের পড়িয়েছেন৷ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা উস্তাযার ইলমে ও আমলে অনেক অনেক বারকাহ দান করুন।
ZS
5 months আগে
আলহামদুলিল্লাহ কোর্সটি অনেক উপকারী এবং ভালো ছিল। উস্তাজা অনেক সুন্দর করে ইজিলি বুঝিয়ে নিয়মগুলো এমনভাবে ধরিয়ে দিতেন যে বুঝতে হবেই। বারাকাল্লহু ফিহা।

মাশক -এর ক্লাসগুলোতেও সবার কাছ থেকে পড়া নেন। ব্যস্ততা থাকলেও পড়া না নিয়ে ছাড় দিতেন না। এটা খুব ভালো লেগেছে।আলহামদুলিল্লাহ। আল্লাহ উস্তাজাকে উত্তম জাযা দান করুন। আমীন। অন্যদের জন্যও ইনশা আল্লহ কোর্সটি উপকারী হবে।

আমার কাছে মনে হয়েছে মাশক -এর ক্লাসটা আরেকটা আলাদা গ্রুপ করে স্টুডেন্টরা নিজেদের মধ্যে প্রতিটি হরফের মাশক করে রেকর্ড দিলে উস্তাজা সেটা ঠিক করে দিলে ভালো হতো। যেহেতু দুই তিন ক্লাসে করলেই সেটা পারফেক্ট হয় না। নিজেদের প্রেক্টিস করতে হয়। সবার তো তাগিদ থাকেনা। এজন্য ভালো হয় যে, আরেকটা আলাদা দিন স্টুডেন্টরা মিলে শুধু হরফের মাশক করলে। তবে উস্তাজাও অবশ্যই থাকবেন নাহলে তো ভুল ধরা সম্ভব হবেনা।
FS
5 months আগে
এই কোর্স থেকে আমি অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। এখনও পরবর্তী অ্যাডভানস কোর্স থেকে শিখার সুযোগ পাচ্ছি। উসতাজা অনেক হেল্পফুল। তিনি খুব সুন্দরভাবে পড়ান এবং সব কিছু বুঝিয়ে দেন। আমি আন-নুর ইনস্টিটিউটের উসতাজাদের কাছ থেকে পবিত্র কুরআন শেখা ও জানার সুযোগ পেয়েছি এ জন্য মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জানাই।
MM
5 months আগে
আমার কোর্সটি করে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। উসতাযা ভালো পড়ান মাশাআল্লাহ। আমি আমার ব্যস্ততার জন্য শেষ করতে পারিনি। তবে যখনই সময় হবে আবার ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ।
TB
5 months আগে
আলহামদুলিল্লাহ কোর্সটি অনেক ভালো লেগেছে। উস্তাযা খুব সুন্দর করে আমাদের প্রতিটা টপিক বুঝিয়ে দিয়েছেন। যারা কোনোদিন কুরআন পড়েননি তারাও কোর্সটি করে সহজেই কুরআন পড়া শিখতে পারবেন ইন শা আল্লাহ। উস্তাযা ব্যাসিক বিষয়টা খুব ভালোভাবে আমাদের পড়িয়েছেন৷ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা উস্তাযার ইলম ও আমলে অনেক অনেক বারকাহ দান করুন।

Want to receive push notifications for all major on-site activities?

Basic Tajweed & Qayedah Nuraniah Course (Female) - An-Nour Institute

Want to receive push notifications for all major on-site activities?