General Arabic Beginner (A1) Level - Female - An-Nour Institute
Media Center
4.75
(4 Ratings)

General Arabic Beginner (A1) Level – Female

Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

পূর্ণাঙ্গ আরবী ভাষা কোর্স

সূচনা বা প্রাক-প্রাথমিক স্তর (A1)

(মহিলা)

সূচনা বা প্রাক-প্রাথমিক (A1) স্তরে যা থাকছে:

🔹 ২ ঘণ্টা করে মোট ২২টি লাইভ আরবী ভাষা ক্লাস (লেকচার + কুইজ + লিসেনিং/ রিডিং/ রাইটিং/ স্পিকিং প্র্যাক্টিসের সমন্বয়)

🔹 পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশান + লেসন ভিত্তিক শব্দার্থ শিট + লেসন ভিত্তিক অনুশীলনী শিট।

🔹 মিশরের আল-আযহারের আরবিভাষা ইন্সটিটিউটের সিলেবাসভুক্ত আরবী ভাষা শিক্ষার পূর্ণাঙ্গ সিরিজ التحفة الأزهرية এর ১ম বইটি সম্পূর্ণ পড়ানো হবে।

🔹 প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তর অর্থাৎ A1 ও A2 মোট দুই লেভেলে পূর্ণাঙ্গ আরবী ব্যাকরণ (নাহু ও সরফ) পড়ানো হবে।

🔹 محادثة / কথোপকথনে আরবী ভাষার সঠিক স্বর ও উচ্চারণ ভঙ্গি অনুশীলন করানো হবে 

🔹 গ্রুপ স্টাডি

 

পূর্ণাঙ্গ কোর্সটির বৈশিষ্ট:

🔹 ভাষা দক্ষতা উন্নয়ন ও মূল্যায়নের ক্ষেত্রে Common European Framework of Reference for Language (CEFR) অনুযায়ী কোর্সটি পরিচালিত হবে।

🔹 তৃতীয় লেভেল (B1) থেকে বিষয় ভিত্তিক ল্যাঙ্গুয়েজ ক্লাবের ব্যবস্থা ও প্র্যাকটিসের জন্য অডিও / ভিডিও রিসোর্স প্রদান করা হবে।

🔹 চতুর্থ লেভেল (B2) থেকে আঞ্চলিক একসেন্ট বুঝা ও বাস্তবিক কথপোকথন যোগ্যতা তৈরীর জন্য বিভিন্ন দেশের native আরবদের সাথে conversation/محادثة ক্লাস থাকবে।

🔹 মিশরের আল-আযহারের আরবিভাষা ইন্সটিটিউটের সিলেবাসভুক্ত আরবী ভাষা শিক্ষার পূর্ণাঙ্গ সিরিজ التحفة الأزهرية এর ৬টি বই / ৬ স্তরে পড়ানো হবে।

🔹 A1 ও A2 দুই স্তরে স্বতন্ত্রভাবে পূর্ণাঙ্গ আরবী ব্যাকরণ (নাহু ও সরফ) পড়ানো হবে।

 

কোর্স ইন্সট্রাক্টর: শায়খ ওয়াসিফুর রহমান আযহারী

কো-ফাউন্ডার ও ডাইরেক্টর, আন-নুর ইন্সটিটিউট।

সাবেক অনুবাদক, বাংলাদেশ দূতাবাস কায়রো, মিশর।

এলএলবি এণ্ড অনার্স ইন ইসলামিক শরিয়া

মাস্টার্স, এমফিল গবেষক, উসুলুল ফিকহ

আল আযহার বিশ্ববিদ্যালয়, মিশর।

📌 কোর্সের মেয়াদকাল:

পূর্ণ মেয়াদকাল: ২১ মাস

প্রাথমিক স্তর (A1) মেয়াদকাল : ৩ মাস

📚 ক্লাস শুরু :  রবিবার – ১ জুন ২০২৫

🗓️ ক্লাস শিডিউল:

সপ্তাহে ৫ দিন।

বৃহস্পতিবার – সোমবার (মঙ্গল ও বুধ অফ)
সময়: রাত ৮:০০ – ১০:০০

 

💠 ক্লাসের ধরন:

★ প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে (A1 ও A2) সপ্তাহে ২ দিন  التحفة الأزهرية কিতাব থেকে দারস হবে এবং ৩ দিন নাহু ও সরফ (আরবী ব্যাকরণ) দারস হবে।

★ আরবী ভাষা দারসের জন্য প্রয়োজনীয় সকল শিট – অডিও – ভিডিও প্রদান করা হবে।

★ দৈনিক আগের দিনের পড়া মৌখিক ভাবে আয়ত্বকরণ যাচাই করা হবে এবং সময়ে সময়ে কুইজ হবে।  এতে প্রত্যেক শিক্ষার্থী পড়াশুনায় নিজের অবস্থা যাচাই করে উন্নতি করার সুযোগ পাবে।

★ ক্লাসেই ৫০-৬০% পড়া আয়ত্ব করিয়ে দেয় হবে।

ভর্তির নুন্যতম যোগ্যতা:

তাজউইদের আহকাম অনুযায়ী বিশুদ্ধ উচ্চারণে সাবলীলভাবে দেখে কুরআন পড়ার সক্ষমতা থাকা আবশ্যক। অন্যথায় আগে আমাদের ৩ মাস মেয়াদী বেসিক তাজউইদ ও কায়দা নুরনিয়্যাহ কোর্সটি সফলভাবে শেষ করে আসতে হবে। 

What Will You Learn?

  • ক্লাসিক্যাল ও আধুনিক (প্রচলিত) উভয় ধরনের বিশুদ্ধ আরবিতে কথা বলা, লিখা, শোনা, পড়ার যোগ্যতা অর্জন হবে। যা মধ্যপ্রাচ্যে উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসা ও বসবাসের জন্য প্রয়োজনীয়।
  • কোর্স শেষে আরব দেশে উচ্চশিক্ষা বা আরব শিক্ষকদের কাছে শাস্ত্রীয় বিষয়ে জ্ঞান অর্জনের জন্য ভাষাগত দক্ষতা তৈরী হবে।
  • আল-জাজিরা ও TRT ARABI এর মত সকল আন্তর্জাতিক আরবী ভাষার গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখা, পড়া ও বুঝার যোগ্যতা তৈরি হবে। 
  • কোর্স জুড়ে শিক্ষক ও গেস্ট আরবদের সাথে কনভারসেশন করার মাধ্যমে আরবীতে  কথপোকথনের আত্মবিশ্বাস তৈরী হবে (B2)।
  • বিভিন্ন আরবদেশের সমাজ-সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে (B2)।
  • বিভিন্ন মুসলিম ও অমুসলিম দেশের ইসলামী কালচারের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে (B1)

Course Content

উদ্বোধনী ক্লাস (ওরিয়েন্টেশন) – الافتتاح

  • ক্লাস রেকর্ড ০১
    24:22

التهئية اللغوية

الدرس الأول: تحية وتعارف

الدرس الثاني: الأسرة

الدرس الثالث: السكن

الدرس الرابع: معهدي

الدرس الخامس: الحيوانات

الدرس السادس: الطيور

الدرس السابع: وسائل المواصلات

الدرس الثامن: في الفندق

الدرس التاسع: المطار والجوازات

الدرس العاشر: جسم الإنسان

الدرس الحادي عشر: الملابس

الدرس الثاني عشر: في السوق

الدرس الثالث عشر: خضروات وفواكه

الدرس الرابع عشر: الأصدقاء

الدرس الخامس عشر: النادي

نموذج محادثات

🎥 ধারাবাহিকভাবে সকল ক্লাস রেকর্ড

‼️ টিউটোরিয়াল ও নির্দেশনামূলক ভিডিও ‼️

Student Ratings & Reviews

4.8
Total 4 Ratings
5
3 Ratings
4
1 Rating
3
0 Rating
2
0 Rating
1
0 Rating
UH
11 months ago
ইতিমধ্যেই আরবী ভাষা কোর্সের A1 লেভেল সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ। কোর্সটির ব্যাপারে আমার যেমন প্রত্যাশা ছিলো আমি তেমনটাই পেয়েছি।

উস্তায অনেক আন্তরিক এবং হেল্পফুল। তিনি প্রতিটা বিষয়কে সুন্দর করে বুঝান যা আমাকে অনেক উপকৃত করে। বিশেষ করে আমাদের কোর্স মডিউল আমার ভালো লেগেছে। আমি এই কোর্সের মাধ্যমে উপকৃত হয়েছি এবং আমি প্রত্যাশা রাখি যে অন্যরাও এই কোর্সের মাধ্যমে উপকৃত হবে, ইনশাআল্লাহ।

এমন একটি কোর্সের সুযোগ করে দেওয়ার জন্য আমি উস্তায এবং ইন্সটিটিউটের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ যেন সকলকে জাযা বিলখায়ের দান করেন এবং আমাদের معهد কে কবুল করে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দেন। আমীন
FA
12 months ago
আমি কোর্সটি করে যথেষ্ট উপকৃত হয়েছি। আরও বেশি উপকৃত হতে পারতাম যদি কোর্সের গতির সাথে তাল মিলাতে পারতাম। আমার সময়ের অভাব ছিলো, প্রথমদিকে পড়তে পারিনি কিংবা কিভাবে পড়বো, কি পড়বো এগুলো বুঝতে টাইম লাগছিলো। সবমিলিয়ে আমার বেশ ঘাটতি রয়ে গেছে। সেটা আমি কাটিয়ে উঠতে পারছি না বলে সমস্যা বোধ করছি।

উস্তাযের পড়ানোর ধরণ অবশ্যই ফায়দাজনক। সহজভাবে বললে, তিনি স্ট্যান্ডার্ড পদ্ধতিতে পড়ান, ভালোভাবে বুঝান, সুন্দর করে সব প্রশ্নের উত্তর দেন সহজভাবে।

আমি যেটা আগেই বলেছি আমার ঘাটতি আছে এবং ঘাটতির কারণ কি কি বলে আমি মনে করছি। ফলাফলের চেয়ে আমার প্রত্যাশা অনেক বেশি ছিলো। আমি আমার প্রত্যাশা পূরন করতে পারিনি।

আরবী ভাষা আয়ত্ব করার জন্য কোর্সটা উপযুক্ত, ভালো মানের।

অন্য যারা এই কোর্সটি করতে চান তাদের সবার জন্য এই কোর্সে আসা অনেক ভালো সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। তবে সময় দেয়া লাগবে।
কোর্সটি সম্পর্কে আমার মতামত হলো- কোর্সটি খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, কোর্সে আল-আযহারের অনুসরণে পড়ার সুযোগ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সবচেয়ে বড় কথা হলো এখানে উচ্চ যোগ্যতা সম্পন্ন দুজন শিক্ষক পেয়েছি।

কোর্সের সার্বিক বিষয়ে যেটা বলতে চাই কোর্সটা যদি, অল্প বয়স্ক/বয়স্ক মানুষ, মাদরাসা পড়ুয়া/জেনারেল লাইনে পড়ুয়া শিক্ষার্থী, পেশা/চাকুরীজীবীদের জন্য ভিন্নভাবে বিবেচনা করা হতো, কিংবা একই কোর্স যদি হতো সবারই জ্ঞানগত স্তরের উপযোগী তাহলে সবাই নির্দ্বিধায় শিখতে পারতো বলে আমি মনে করি।
UA
12 months ago
আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি।

এখন এরাবিক কোনো কিছু শুনলে আমি অনেক ওয়ার্ড চিনতে পারি এবং কিছুটা বুঝতে পারি কি নিয়ে কথা হচ্ছে, আর তার কৃতিত্ব অবশ্যই উস্তাযের।

His teaching style is very inclusive. So far the course is definitely a worthwhile investment for me and I would suggest anyone to join it as well.
ZT
12 months ago
আলহামদুলিল্লাহ, A1 সম্পন্ন করতে পেরে খুব ভালো লাগছে। অনেক শব্দভাণ্ডার ছিল যেগুলো মনে রাখা খুব একটা সহজ ছিল না, কিন্তু বইটির প্রতিটি অধ্যায় এমনভাবে সাজানো হয়েছে যে নতুন অধ্যায়গুলোতে আগের অধ্যায়গুলোর শব্দগুলো বারবার পুনরাবৃত্তি হয়েছে। এর ফলে সবগুলোর অর্থ মুখস্থ করা অনেক সহজ হয়ে গেছে।

তাছাড়া উস্তাযের পড়ানোর ধরণও খুব উপকারী। তিনি প্রতিটি শব্দের বিস্তারিত ব্যাখ্যা ও বিশ্লেষণ করতেন — যেমন শব্দটির উৎপত্তি, এর সম্ভাব্য একাধিক অর্থ, স্লাইড ও ছবি ব্যবহার করে বিভিন্নভাবে আমাদের শেখাতেন,যাতে করে ক্লাসের পড়া ক্লাসেই আয়ত্ত হয়ে যেত।
বিশেষ করে উস্তাযের একটি কনসেপ্ট আমার খুব ভালো লেগেছে — তা হলো, আমরা পরীক্ষায় কে কেমন ফলাফল করলাম তার চেয়ে বাস্তব জীবনে কতটা আরবি ব্যবহার করতে পারছি — এই দিকেই উস্তায বেশি গুরুত্ব দিয়েছেন।

আল্লাহর কাছে দোয়া করি যেন পুরো কোর্সের শেষ পর্যন্ত থাকার তাওফিক দেন। আর ইনস্টিটিউটের উন্নতি ও অগ্রগতির জন্যও দোয়া রইল।

Want to receive push notifications for all major on-site activities?

✕
General Arabic Beginner (A1) Level - Female - An-Nour Institute

Want to receive push notifications for all major on-site activities?

✕