কোর্স সম্পর্কে
ইলমুত তাফসীরের মৌলিক পাঠ
মিশরের বিখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি অনুষদ ও আল-কুরআন ও ইলমুল কিরাআত অনুষদের সাবেক ডীন ও আন্তর্জাতিক বিচারক প্রফেসর ডক্টর আবদুল ফাত্তাহ খিদর কর্তৃক আরবি ভাষায় ধারণকৃত এই কোর্সটিতে রয়েছে ‘ইলমুত তাফসীর’-এর একটি শক্তিশালী ও প্রামাণ্য একাডেমিক পরিচিতি।
এতে ইমাম গাজালী, আবু হাইয়ান ও জারকাশীর মতো প্রখ্যাত আলেমদের উল্লেখিত সংজ্ঞার আলোকে তাফসীরের ভাষাগত ও পরিভাষাগত সংজ্ঞা ব্যাখ্যা করা হয়েছে। এরপর তিনি তাফসীরের উৎপত্তি ও ক্রমবিকাশ, সাহাবা ও তাবেয়ীদের যুগে তাফসীরের উৎসসমূহ, এবং বিভিন্ন যুগে গড়ে ওঠা তাফসীরের ধারা ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন। অতঃপর তাফসীর বিল-মা’সুর এবং তাফসীর বির-রায়-এর মধ্যে পার্থক্য তুলে ধরেছেন এবং রায়ভিত্তিক প্রশংসনীয় ও নিন্দনীয় তাফসীরের পরিচিতি ও সীমারেখা সবিস্তারে আলোচনা করেছেন।
তিনি তাফসীরের বিভিন্ন শ্রেণিবিভাগ ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং একজন মুফাসসিরের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা—যেমন আরবি ভাষা, বালাগাত, ফিকহ, কিরাআতসহ অন্যান্য সংশ্লিষ্ট শাস্ত্র—সবিস্তারে আলোচনা করেছেন। একই সঙ্গে তাফসীর করতে গিয়ে যে বিষয়গুলো পরিহার করা আবশ্যক, তাও স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এছাড়াও রয়েছে তাফসীরের মৌলিক উৎসসমূহকে বিশ্লেষণ করে সেগুলোর সাথে সঠিক পদ্ধতিতে সম্পৃক্ত হওয়ার দিকনির্দেশনা এবং ইসরাইলিয়াত ও জ্ঞান ছাড়া কুরআন ব্যাখ্যার মতো বিভ্রান্তিকর বিষয় থেকে সতর্কবার্তা।
কোর্সের শেষাংশে তাফসীরুল বায়যাভী ও তাফসীরুল জালালাইনের মতো বিখ্যাত দুটি তাফসীর গ্রন্থের রচনাপদ্ধতি বিশ্লেষণ করা হয়েছে এবং তাদের গভীর ব্যাখ্যাশৈলী ও বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।
কোর্সের বিষয়বস্তু
قدر القرآن الكريم وحقوقه ومعنى التفسير لغة واصطلاحا
-
المحاضرة الأولى
00:00 -
الأسئلة في مبادئ التفسير: المحاضرة الأولى
خلاصة التعريفات وموضوع علم التفسير
فضل التفسير، والحاجة إليه، وفوائده، وشغف السلف الصالح به
نشأة التفسير وتطوّره عبر العصور
مصادر التفسير عند الصحابة وحكم تفسير الصحابي
مدارس التفسير واتجاهات المفسرين
أقسام التفسير باعتبارات مختلفة واتجاهات متعددة
بقية أقسام التفسير والكلام بالتفصيل على تفسير الزمخشري والتستري
بقية أقسام التفسير وأصناف التفسير الموضوعي
المصادر اللازمة للمفسر عند شرح الآيات القرآنية
الأمور التي يجب اجتنابها للمفسر والأدوات العلمية اللازمة له
الكلام بالتفصيل على تفاسير البيضاوي والجلالين
المحاور الرئيسية
المصادر الرئيسية لمن يريد تفسير القرآن الكريم
Earn a certificate
Gain expert-level knowledge and showcase your skill by adding this certificate to your resume.