কোর্স সম্পর্কে
এই বহুমাত্রিক কোর্সটি কুরআন তিলাওয়াতের ব্যবহারিক জ্ঞান ইলমুল কিরাআত—এর গভীর ও শাস্ত্রীয় আলোচনার ওপর ভিত্তি করে সাজানো হয়েছে। ইসলামী জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শাখাটি বুঝতে হলে কিরাআতের উৎপত্তি, ইতিহাস, সংকলন, পরিভাষা এবং দশজন কারীর সংক্ষিপ্ত পরিচিতি জানা অপরিহার্য।
তাই কোর্সটিতে ইলমুল কিরাআতের শাস্ত্রীয় ভিত্তি থেকে শুরু করে প্র্যাকটিক্যাল তেলাওয়াত, কারীগণের ধারাবাহিকতা, কিরাআতের তরিক ও রাবী, তাজভিদ, লাহন, সনদ অর্জন পদ্ধতি, এবং নামাজে কিরাআতের শরয়ী বিধান সহ প্রয়োজনীয় সকল বিষয় শাস্ত্রীয় মানদণ্ডে আলোচনা করা হয়েছে। এই কোর্সের মাধ্যমে:
✓ মুতাওয়াতির দশ কিরাআতের রাবী ও তরিকসমূহ পরিষ্কারভাবে বুঝবে
✓ শায কিরাআতের সঠিক অবস্থান জানবে
✓ একই নামাজে নামাজে ভিন্ন কিরাআতে পড়ার শরয়ী বিধান বুঝতে পারবে
✓ কুরআনের সুর ও মাকামাত ব্যবহারের ইসলামী দৃষ্টিভঙ্গি জানবে
✓ শুদ্ধ তেলাওয়াত, দ্রুত তেলাওয়াত ও আওয়াজ নিয়ন্ত্রণ শিখবে
✓ প্রকৃত কারী হওয়ার শাস্ত্রীয় ধাপগুলো আয়ত্ত করবে
শিক্ষার্থী এখানে কুরআন তিলাওয়াতের তত্ত্ব, ইতিহাস, প্রমাণিকতা ও সঠিক প্র্যাকটিস—সবকিছু সমন্বিতভাবে শিখবে।
কোর্সের বিষয়বস্তু
ক্লাস ০১ : শাস্ত্রীয় আলোকে পবিত্র কুরআনের সংজ্ঞা। ইলমুল কিরাআতের সূচনা এবং কিরাআত মুতাওয়াতির হওয়ার শর্ত সমূহ
-
প্রথম ক্লাস
01:02:21
ক্লাস ০২ : পবিত্র কুরআন আল-আহরুফুস সাব’আ (সাত হরফে) অবতীর্ণ হয়েছে এ হাদিসের ব্যাখ্যা এবং ইলমুল কিরাআতের গুরুত্ব
ক্লাস ০৩ : উসমান রা: এর যুগে কুরআন সংকলন ও ইলমুল কিরাআতের ক্রমবিকাশ
ক্লাস ০৪ : ইলমুল কিরাআতের পরিচিতি, ফজিলত ও গুরুত্ব, ইলমুল কিরাআতের বিভিন্ন পরিভাষা এবং দশ কারীর পরিচিতি
ক্লাস ০৫ : ইলমুল কিরাআতের সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহ। শাস্ত্রীয় পরিভাষায় প্রকৃত কারীর পরিচয় এবং অন্যান্য শাস্ত্রের সাথে ইলমুল কিরাআতের যোগসূত্র
ক্লাস ০৬ : মুতাওায়াতির দশ কিরাআতের রাবী ও তরিক সমূহ। শায কিরাআত ও কারীগণ এবং হাফস আন আসেমের তরিক সমূহ
ক্লাস ০৭ : লাহনের পরিচয় ও তাজভিদের হুকুম। দ্রুততার সাথে তেলাওয়াতের সঠিক পদ্ধতি
ক্লাস ০৮ : কুরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখা এবং ইলমুল কিরাআতে শাস্ত্রীয় যোগ্যতা অর্জনের পদ্ধতি
ক্লাস ০৯ : নামাজে একাধিক কিরাআত পড়ার বিধান। কুরআনের সুর ও মাকামাতের শরয়ী বিধান
Earn a certificate
Gain expert-level knowledge and showcase your skill by adding this certificate to your resume.