Comprehensive Foundational Courses in Arabic Grammar and Rhetoric - An-Nour Institute

ইলমুন নাহু ও ইলমুল বালাগাহ বিষয়ক দুটি মৌলিক ও পূর্ণাঙ্গ কোর্স

by - admin
·
Posted on - 18 July, 2024

আরবি ভাষায় দক্ষতা অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আন-নুর ইনস্টিটিউট ইলমুন নাহু ও ইলমুল বালাগাহ এই দুটি শাস্ত্রে দুটি পূর্ণাঙ্গ মৌলিক কোর্স প্রস্তুত করেছে।

‘আরবি ব্যাকরণ শাস্ত্রের ভূমিকা’ শিরোনামে ইলমুন নাহু বিষয়ে প্রথম কোর্সটি প্রদান করেছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত আলেম ডক্টর আহমাদ আত-তিজানি সানি সা’দ আযহারি। যিনি আরবি ভাষাতত্ত্ব বিষয়ে মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ রেজাল্ট সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন। অসাধারণ ভাষা দক্ষতা ও পাঠদানশৈলীর নৈপুণ্যের কারণে, মিশরে অবস্থানরত বিদেশী শিক্ষার্থীদের মাঝে সাম্প্রতিককালে জনপ্রিয় একজন শিক্ষকের নাম ডঃ আহমদ আত-তিজানি। তিনি আফ্রিকার বিভিন্ন দেশে আমন্ত্রিত শিক্ষক হিসেবে দারস প্রদান করে থাকেন। ধারাবাহিক পর্ব আকারে বিন্যস্ত তার কোর্সটি আমাদের ওয়েবসাইটে শীঘ্রই পাওয়া যাবে ইনশাআল্লাহ। 

‘ইলমুল বালাগাত শাস্ত্রের ভূমিকা’ শিরোনামে দ্বিতীয় কোর্সটি প্রদান করেছেন, বুরকিনা ফাসুর আলেম ডক্টর আদম এলবুদু ঈসা। যিনি বালাগাহ ও সমালোচনাতত্ত্ব বিষয়ে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ রেজাল্ট সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন। আল-আযহার বিশ্ববিদ্যালয়ে তার এমফিল ও ডক্টরেট থিসিসের সুপারভাইজার প্রফেসরগণ বিদেশী গবেষকদের মাঝে ইলমুল বালাগাহ শাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের কারণে তার ভূয়সী প্রশংসা করেছেন। চারিত্রিক বিনয় ও ইলমি গভিরতার অধিকারী এই আলেমের কোর্সটিও ধারাবাহিক পর্ব আকারে আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে ইনশাআল্লাহ। 

 

সাম্প্রতিক পোস্ট

Comprehensive Foundational Courses in Arabic Grammar and Rhetoric - An-Nour Institute