Course in Quranic Recitation Modes and Their Sciences - An-Nour Institute

উলুমুল কিরাআত বিষয়ক কোর্স

by - admin
·
Posted on - 18 July, 2024

আন-নুর ইনস্টিটিউট ফর আল-আযহার এডুকেশন আল-কুরআন বিষয়ক বিশেষায়িত জ্ঞান অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের অবগতির জন্য জানাচ্ছে যে, উলুমুল কিরাআত বিষয়ে একটি মৌলিক ও পূর্ণাঙ্গ কোর্স প্রস্তুত হয়েছে। কোর্সটি আল-কুরআনের গুরুত্বপূর্ণ এই শাস্ত্রটির প্রাথমিক স্তরের শিক্ষাথীদের জন্য সাজানো হয়েছে।

‘উলুমুল কিরাআত’ শিরোনামে কোর্সটি প্রদান করেছেন, মিশরীয় বংশোদ্ভূত আলেম ডক্টর জুম’আ হামদি আহমদ সালেম। যিনি উলুমুল কিরাআত বিষয়ে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের আল-কুরআনুল কারিম অনুষদ থেকে সর্বোচ্চ রেজাল্ট সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন। বর্তমানে একই অনুষদে প্রভাষক হিসাবে কর্মরত আছেন। এছাড়াও তিনি সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উলুমুল কিরাআতের প্রভাষক হিসাবে কর্মরত। তার কোর্সটি ধারাবাহিক পর্ব আকারে আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে ইনশাআল্লাহ।

সাম্প্রতিক পোস্ট

Course in Quranic Recitation Modes and Their Sciences - An-Nour Institute