For Enthusiasts of Self-Development and Critical Thinking - An-Nour Institute

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানোন্নয়ন এবং পর্যালোচনামূলক ভাবনা বিষয়ে দুটি মৌলিক কোর্স

by - admin
·
Posted on - 18 July, 2024

আন-নুর ইনস্টিটিউট আত্মউন্নয়ন বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের অবগতির জন্য জানাচ্ছে যে, শিক্ষকদের মানোন্নয়ন এবং পর্যালোচনামূলক ভাবনা এই দুইটি বিষয়ে মৌলিক দুইটি কোর্স প্রস্তুত হয়েছে। যা ধারাবাহিক পর্ব আকারে আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে ইনশাআল্লাহ।

কোর্স দুইটি প্রদান করেছেন মিশরীয় বংশোদ্ভূত গবেষক সাইয়েদ রাশাদ কুরানি, যিনি একই সাথে কায়রো বিশ্ববিদ্যালয়ের উচ্চতর আফ্রিকান স্টাডিজ অনুষদের সহযোগী অধ্যাপক এবং আমেরিকার মিসুরি স্টেট বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত প্রশিক্ষক। এছাড়াও তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মদক্ষতা বৃদ্ধি বিষয়ক সেন্টারে পেশাদার প্রশিক্ষক হিসাবে কর্মরত আছেন। অসাধারণ উদ্ভাবনী দক্ষতা ও পাঠদানশৈলীর নৈপুণ্যের জন্য সর্বজনবিদিত এই প্রশিক্ষকের কোর্স আপনার কর্মদক্ষতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

সাম্প্রতিক পোস্ট

For Enthusiasts of Self-Development and Critical Thinking - An-Nour Institute