প্রি-রেকর্ডেড (পূর্ব ধারণকৃত) কোর্স
প্রি-রেকর্ডেড (পূর্ব ধারণকৃত) কোর্স
এ বিভাগটি শাস্ত্রীয় বিষয়ে পারদর্শী বিশেষজ্ঞ প্রফেসর ও স্কলারদের মাধ্যমে ধারণকৃত কোর্স সম্বলিত। রেকর্ডিংয়ের সর্বোচ্চ মান নিশ্চিত করে উচ্চ মানের স্টুডিওতে একেকটি ক্লাস রেকর্ড করা হয়। বিষয়ভিত্তিক কোর্সগুলো শিক্ষার্থীদের যোগ্যতার স্তর অনুযায়ী বিন্যস্ত হওয়ার পাশাপাশি উপাদান এবং আলোচ্যবিষয় বিবেচনায়ও অনন্য ও স্বতন্ত্র।
প্রতিটি ক্লাসের ভিডিও ডিউরেশন সাধারণত অনূর্ধ্ব ১৫ মিনিট। এতে মৌলিক বিষয়গুলো সংক্ষেপে শিক্ষার্থীরা শিখে নিতে পারে। পাশাপাশি তাদের মনোযোগ এবং তৎপরতা অব্যাহত রাখতে প্রতিটি ক্লাসের শেষেই কুইজ আকারে প্রশ্নের ব্যবস্থা রাখা হয়েছে। সফলভাবে কুইজের উত্তর দিয়ে উত্তীর্ণ হওয়া পরবর্তী ক্লাসে অগ্রসর হওয়ার পূর্বশর্ত।
পর্যায়ক্রমে কোর্সের সবগুলো ক্লাস সম্পন্ন করে ইনস্টিটিউটের পক্ষ থেকে শিক্ষার্থীরা ‘কোর্স সম্পন্ন করণ সনদ/প্রমাণপত্র’ (شهادة إتمام الدورة) অর্জন করে থাকে। আর স্বীকৃত সার্টিফিকেটের জন্য ইনস্টিটিউটের অধীনে আয়োজিত সরাসরি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়া আবশ্যক।