আরবি ভাষা শিক্ষার ধারাবাহিক অগ্রযাত্রায় আরেকটি সফল ধাপ সম্পন্ন করল আন-নূর ইন্সটিটিউট, আত-তুহফাতুল আযহারিয়্যা (১ম ও ২য় খণ্ড) সমাপ্ত — আলহামদুলিল্লাহ।
আরবি ভাষা হলো পবিত্র কুরআন ও হাদিসের ভাষা—নববী ইলমের দুয়ার উন্মুক্ত হওয়ার এক মহামূল্যবান চাবিকাঠি। এই ভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে আন-নূর ইন্সটিটিউট মিশরের প্রসিদ্ধ আল-আযহার বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ইন্সটিটিউটের সিলেবাসভুক্ত কিতাব “التحفة الأزهرية” সিরিজের পাঠদান শুরু করেছিল।
ইতোমধ্যে التحفة الأزهرية সিরিজের দ্বিতীয় বই সম্পন্ন হওয়ার মাধ্যমে “আরবি ভাষা কোর্স — প্রাথমিক স্তর (A1 ও A2), পুরুষ ব্যাচ” সফলভাবে সমাপ্ত হয়েছে।
কোর্সটি গতানুগতিক পদ্ধতির বাইরে অত্যন্ত যত্নের সাথে
• Listening (الاستماع)
• Speaking (التحدث)
• Reading (القراءة) ও
• Writing (الكتابة)— এই চারটি দক্ষতার সমন্বয়ে পরিচালিত হয়েছে, যা শিক্ষার্থীদের ভাষা শিক্ষাকে আরও বাস্তবমুখী ও কার্যকর করে তুলেছে।
মহান আল্লাহ তা’আলার বিশেষ অনুগ্রহ, উস্তাযের আন্তরিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই এই সুন্দর পথচলা সহজ ও সফল হয়েছে—আলহামদুলিল্লাহ।
আমরা দোয়া করি, আল্লাহ তাআলা এই প্রচেষ্টাকে কবুল করুন এবং এর মাধ্যমে আরও অসংখ্য শিক্ষার্থীর জন্য ইলমের দ্বার উন্মুক্ত করে দিন।

![]()
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে উপরের মেনু থেকে ভিজিট করুন:
আরবি ভাষা ইন্সটিটিউট — সাধারণ আরবী ভাষা প্রশিক্ষণ
সরাসরি কোর্স লিঙ্ক:
পুরুষ ব্যাচ A1: https://tinyurl.com/c6stdnen
মহিলা ব্যাচ A1: https://tinyurl.com/47c5b8xn
পুরুষ ব্যাচ A2: https://annour.education/course/general-arabic-elementary-a2-level-male/
মহিলা ব্যাচ A2: https://annour.education/course/elementary-a2-female/