জিবন ঘনিষ্ট বিষয়ের শরয়ী সমাধান প্রদান করার বিনীত অনুরোধ। - An-Nour Institute

Conversations

4 Topics

Not Replied Yet

জিবন ঘনিষ্ট বিষয়ের শরয়ী সমাধান প্রদান করার বিনীত অনুরোধ।

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহু প্রিয় শায়েখ, আমি খুবই বিপদগ্রস্থ হয়ে গেছি। আল্লাহর রাহে নিচে বর্ণিত সমস্যার শরিয়তের দৃষ্টিকোণ থেকে সমাধান দিলে উপকৃত হবো। যাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়: ১ম পক্ষ: একজন অবিবাহিত ২৭ বছর বয়স্ক যুবক। ২য় পক্ষ: একজন বিবাহিত ২৩ বছর বয়স্ক যুবতী। যার স্বামী আছে এবং স্বামী বিদেশে অবস্থানরত। ২ টি মেয়ে আছে ১ম টির বয়স প্রায় ৫ বছর এবং ২য় টির বয়স ৩ বছর। বিগত তিন ৩ বছর যাবত স্বামী বিদেশে অবস্থান করছে। বিবরণ: আমি ২৭ বছর বয়স্ক অবিবাহিত একজন যুবক। আমি একজন বিবাহিত মেয়ের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ি। প্রায় দেড় ১.৫ বছর যাবত (ডিসেম্বর ২০২৪ সালের শেষ থেকে বর্তমান দিন পর্যন্ত) আমাদের মাঝে সম্পর্ক চলমান। আমাদের মাঝে প্রণয় চলাকালিন সময়ে আমরা প্রায় প্রতিদিন দীর্ঘ সময় ধরে ভিডিও কলে কথা বলতাম। আমাদের মাঝে সম্পর্কের গভীরতা এমন পর্যায়ে পৌছায় যে আমরা ২ বার একে অপরের সম্মতিক্রমে ফিজিক্যালি যিনায় লিপ্ত হয়ে যাই। মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে আমাদের মাঝে এখন অনুশোচনা তৈরী হয় এবং আমরা যিনার গুনাহের ভয়াবহতা ও এই গুনাহের শাস্তির বিষয়টি অনুধাবন করি। আমাদের মাঝে ভালোবাসার টান এতটাই তীব্রতর যে, আমাদের একে অপরকে ছেড়ে থাকতে খুবই কষ্ট হচ্ছে। জিজ্ঞাসাসমূহ: ১। ইসলামী শরীয়াহ অনুযায়ী আমরা খালেস তওবা করে একে অপরের সাথে বৈধ উপায়ে জীবনে পরবর্তী সময়গুলোতে সংসার করতে চাই। সেক্ষেত্রে শরীয়াহর হুকুম কি? এবং সংসার করার আদৌও কোন সুযোগ আছে কিনা? ২। কিংবা আমরা একে অপরের থেকে সম্পূর্ণরুপে পৃথক হয়ে যাবো? ৩। যিনার যে শাস্তি রয়েছে তা বাস্তবায়ন করার জন্য আমরা কি কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি কিনা? এমতাবস্থায়, ইসলামী শরীয়াহর দৃষ্টিকোন থেকে (উপরোক্ত ১, ২ ও ৩ এ বর্ণিত বিষয় কিংবা এর বাহিরে এমন কোন কোন বিষয় রয়েছে যা আমরা আমল করলে) জীবনের পরবর্তী সময়ের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির আশা করা যায়। আমরা উভয়েই বড়ই ক্লান্ত হয়ে পড়েছি। আল কুরআন ও সুন্নাহভিত্তিক পথ প্রদর্শন করলে বড়ই কৃতজ্ঞ হই ! জাযাকাল্লাহু খাইরান ।।।

Reply

More Discussion

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জিবন ঘনিষ্ট বিষয়ের শরয়ী সমাধান প্রদান করার বিনীত অনুরোধ। - An-Nour Institute