কুরআনের ব্যাখ্যা (তাফসীর) অধ্যয়নের আগে তাফসীরশাস্ত্রের মৌলিক নীতিমালা, উৎস, পদ্ধতি এবং পরিভাষা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অপরিহার্য। এই কোর্সটি সেই ভিত্তি গড়ে তোলার জন্যই পরিকল্পিত।
এখানে তাফসীরশাস্ত্রের পরিচয়, এর উৎপত্তি ও বিকাশ, তাফসীরের নির্ভরযোগ্য উৎস, বিভিন্ন ব্যাখ্যাপদ্ধতি, বিশুদ্ধ তাফসীরের নীতিমালা, একজন মুফাসসিরের জন্য প্রয়োজনীয় জ্ঞান, তাফসীরে সাধারণ ভুলত্রুটি এবং প্রসিদ্ধ তাফসীরগ্রন্থসমূহের পদ্ধতিগত বৈশিষ্ট্য আলোচনা আধুনিক একাডেমিক মানদণ্ডে আলোচনা করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা তাফসীর অধ্যয়নের জন্য একটি শক্তিশালী ও সুশৃঙ্খল ভিত্তি অর্জন করতে পারবেন।
কোর্সটি উচ্চমানের স্টুডিওতে আধুনিক আরবি (Modern Standard Arabic – MSA) ভাষায় ধারণকৃত। এটি উচ্চমাধ্যমিক স্তরের তালিবুল ইলম, আলেম, দাঈ, খতিব, শিক্ষক, গবেষক এবং তাফসীরশাস্ত্রের মৌলিক নীতি ও পদ্ধতি আয়ত্ত করতে আগ্রহী সকলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
তাফসীর অধ্যয়নের সঠিক পথচলা শুরু হোক একটি মজবুত ভিত্তি দিয়ে।
বিস্তারিত নীচের লিঙ্কে