Courses - An-Nour Institute

আরবি ভাষা ইন্সটিটিউট

আরবিভাষায় দক্ষতা অর্জনের পথে আমরা দেই পরিপূর্ণতা

স্তর নির্ধারণী পরীক্ষা

উদ্দেশ্যঃ আন-নুর ইনস্টিটিউটে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের আরবি ভাষার দক্ষতা যাচাই করা।

আরবি ভাষা পরীক্ষা আন-নুর ইনস্টিটিউটের শিক্ষা কারিকুলামের মৌলিক অংশ। কেননা এখানে পাঠদানের মূল মাধ্যম হচ্ছে আরবি ভাষা। তাই বিভিন্ন একাডেমিক প্রোগ্রামে আরবিভাষী শিক্ষকের সাথে কথোপকথন ও যোগাযোগের জন্য শিক্ষার্থীর মধ্যে পর্যাপ্ত ভাষাজ্ঞান থাকা আবশ্যক।

আরবিভাষী নয় এমন যেকোন শিক্ষার্থীকে তার উপযোগী (প্রাথমিক, মাধ্যমিক, উচ্চতর) স্তর নির্ধারণের জন্য ‘স্তর নির্ধারণী পরীক্ষা’য় অংশ নিতে হবে। এই পরীক্ষায় মৌলিকভাবে আরবি ব্যকরণ, শব্দার্থ, পাঠ ও উচ্চারণ ইত্যাদি বিষয়ে তার দক্ষতা মূল্যায়ন করা হবে। যার ভিত্তিতে শিক্ষকগণ প্রতিটি শিক্ষার্থীর সক্ষমতা-দুর্বলতার দিকগুলো চিহ্নিত করে তার উপযুক্ত পাঠদান নিশ্চিত করতে সক্ষম হবে। আভ্যন্তরীণ এই পরীক্ষার ফলাফলকে ভিত্তি করেই শিক্ষার্থীকে উপযুক্ত ক্লাস বা কোর্সে ভর্তি নেয়া হবে। এর মাধ্যমে তার যথাযথ পরিচর্যা ও সহযোগিতা নিশ্চিত হবে।

আরেকটি বৈশিষ্ট হলো এ পরীক্ষার ফলাফলের আলোকে শিক্ষার্থীর ব্যাপারে একটি সামগ্রিক ধারণা পাওয়া সম্ভব হয় এবং সে আলোকে সময় ও প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে পাঠ্যক্রম ও পাঠদান পদ্ধতি সমন্বয় করা যায়। এটি আরবি ভাষা ইনস্টিটিউটের পাঠদানের গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

পরীক্ষায় ইসলামি শাস্ত্রসমুহের অন্তর্ভুক্তি: কুরআন – হাদিস – ফিকহ ও তৎসংশ্লিষ্ট গ্রন্থসমূহ, আরবি কবিতা – গদ্য সাহিত্য ইত্যাদি পরীক্ষার প্রশ্নে অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীর ক্লাসিক আরবি পাঠ বুঝার যোগ্যতা যাচাই করা হবে। যেহেতু এ বিষয়গুলো আরবিয় সভ্যতার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, তাই এই টেক্সটগুলো শিক্ষার্থীর আরবি ভাষাদক্ষতা পরিমাপের অন্যতম মাপকাঠি বলে বিবেচিত।

প্রাথমিক স্তর (A1) নির্ধারণী পরীক্ষা

নিবন্ধন করুন

সাধারণ আরবি ভাষা প্রশিক্ষণ প্রোগ্রামে স্বাগতম!

একনজরে কোর্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেখতে আপনার পছন্দের কোর্সের বিস্তারিত বাটনে ক্লিক করুন। কোর্স কারিকুলাম এবং সংশ্লিষ্ট সকল তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে বা নিবন্ধন করতে নিবন্ধন করুন বাটনে ক্লিক করুন। অথবা আমাদের পূর্ববর্তী কোর্স সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে সম্পন্ন কোর্স সেকশন থেকে কোর্সের বিস্তারিত বাটনে ক্লিক করুন।

General Arabic Elementary (A2) Level – Male

নিবন্ধন করুন

General Arabic Elementary (A2) Level – Female

নিবন্ধন করুন

সম্পন্ন কোর্স

General Arabic Beginner (A1) Level – Male

General Arabic Beginner (A1) Level – Female

বিশেষ প্রশিক্ষণ বিভাগে আপনাকে স্বাগতম!

একনজরে কোর্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেখতে আপনার পছন্দের কোর্সের বিস্তারিত বাটনে ক্লিক করুন। কোর্স কারিকুলাম এবং সংশ্লিষ্ট সকল তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে বা নিবন্ধন করতে নিবন্ধন করুন বাটনে ক্লিক করুন। অথবা আমাদের পূর্ববর্তী কোর্স সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে সম্পন্ন কোর্স সেকশন থেকে কোর্সের বিস্তারিত বাটনে ক্লিক করুন।

সম্পন্ন কোর্স

Arabic Language (Ramadan Course 2025)

আরবি ভাষায় দক্ষতার সার্টিফিকেশন পরীক্ষা (ALPCT)

আরবি ভাষায় দক্ষতার সার্টিফিকেশন হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে অনুসৃত ও স্বীকৃত মান নির্ধারণী পদ্ধতির রূপরেখা অনুযায়ী ব্যক্তির ভাষা দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। এই পরীক্ষায় প্রদত্ত সার্টিফিকেট শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ; কারণ এটি ভাষা দক্ষতার প্রমাণস্বরূপ কর্পোরেট অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বা বিদেশে গমনের উদ্দেশ্যে জনশক্তি রপ্তানি ব্যুরোতে জমা দেয়া যাবে।  

ভাষাদক্ষতার সার্টিফিকেশন পরীক্ষায় আস্থা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে কঠোরভাবে মান যাচাই করা হয়ে থাকে। কারণ, এই পরীক্ষায় উচ্চ স্কোর অর্জন করা আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের পথকে সুগম করে এবং বিদেশে উচ্চশিক্ষা, চাকুরি বা বসবাসের সুযোগ সৃষ্টি করে। একইভাবে এই সার্টিফিকেট শুধুমাত্র ব্যক্তির ভাষা দক্ষতার প্রমাণপত্র হিসাবেই কাজ করেনা; বরং আন্তসংযোগপূর্ণ বিশ্বায়নের যুগে একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবেও বিবেচিত হয়।

Courses - An-Nour Institute