এভাবে কি আমার স্ত্রী তালাকের মালিক হয়েছে? - An-Nour Institute

Conversations

3 Topics

Not Replied Yet

এভাবে কি আমার স্ত্রী তালাকের মালিক হয়েছে?

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার বিয়ের সময় আমি কাজী সাহেবকে ১৮ নং কলমে “না” লিখতে বলি, কিন্তু পরিস্থিতির বিভিন্ন কারণে সে আমাকে “না” লিখতে দেয় নাই। অতঃপর ১৮ নং ধারা সম্পূর্ণ শূন্য থাকা অবস্থায় আমি কাবিননামায় স্বাক্ষর করি। কিন্তু স্বাক্ষর করার সময় আমার এটা জানা ছিল যে, আমি স্বাক্ষর করার পরে কাজী নিজ থেকে সেখানে স্ত্রীকে বিভিন্ন শর্তে তালাকের ক্ষমতা প্রদান করার কথা লিখে দিবে। (তবে আমি তাতে সন্তুষ্ট ছিলাম না, আমার পক্ষ থেকে এর অনুমতিও ছিল না।) তো এটা জানার পরও আমি ১৮ নং ধারা সম্পূর্ণ শূন্য থাকা অবস্থায় স্বাক্ষর করি। এখন শ্রদ্ধেয় মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হলো- যেহেতু ১৮ নং ধারা পুরোপুরি শূন্য থাকা অবস্থায় আমি স্বাক্ষর করেছি, তো এখন কি আমার স্ত্রী নিজেকে তালাক প্রদানের ক্ষমতা পেয়েছে বলে গণ্য হবে? অর্থাৎ এখন আমার স্ত্রী ১৮ নং কলামে উল্লেখিত শর্তের ভিত্তিতে (যেগুলো কাজী নিজ থেকে আমার স্বাক্ষর করার পর শূন্য ঘরে লিখে দিয়েছিল) নিজেকে তালাক দিলে এতে কি তালাক কার্যকর হবে? নাকি অকার্যকর হবে? জানিয়ে আমাকে চির কৃতজ্ঞ করবেন।

Reply

More Discussion

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এভাবে কি আমার স্ত্রী তালাকের মালিক হয়েছে? - An-Nour Institute