Gaza Relief Initiative - An-Nour Institute

যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণসামগ্রী প্রেরণ

by - admin
·
Posted on - 18 July, 2024

আননুর ইনস্টিটিউট ফর আলআযহার এডুকেশন তাদের সামাজিক কার্যক্রমের অংশ হিসাবে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার অধিবাসীদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছে এতে যৌথ উদ্যোগে অংশ নিয়েছে বাংলাদেশী প্রতিষ্ঠান হিলফুল ফুজুল দারুল আরকাম ইনস্টিটিউট, কিশোরগঞ্জ তাদের ও অন্যান্যদের পাঠানো অনুদানের মাধ্যমে আলআযহারের কেন্দ্রীয় দাতব্য সংস্থা বাইতুয যাকাত এন্ড সাদাকাত ফাউন্ডেশন পরিচালিত ত্রাণবহরে একটি লরি প্রস্তুত করেছে আননুর ইনস্টিটিউট। গত ৩০ এপ্রিল ২০২৪ তারিখে আলআযহার পরিচালিত বৃহত্তম চালানে লাল সবুজের পতাকা অঙ্কিত এই লরিতে শুকনো খাবার ও শিশুখাদ্য হিসাবে দুধ পাঠানো হয়েছে।

এছাড়াও আননুর ইনস্টিটিউটের নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হয়ে রাফাহ ও খান ইউনুস এলাকার শরণার্থী শিবিরে প্রতি মাসেই রান্নাকৃত খাবার ও সুপেয় পানি বিতরণ করে যাচ্ছে। নিপীড়িত ও মযলুম মুসলিমদের সহায়তায় আননুর ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

সাম্প্রতিক পোস্ট

Gaza Relief Initiative - An-Nour Institute