পবিত্র আল-কুরআন মানবজাতির হিদায়াতের চিরঞ্জীব আলোকবর্তিকা
যে ক্বলব কুরআনের নূরে নূরান্বিত হয়, সে ক্বলব দুনিয়া ও আখিরাতের মহাসফলতায় সমৃদ্ধ হয়। কিয়ামতের কঠিন সময়ে একজন কুরআনের হাফেজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা বলবেন—
“তুমি এক এক আয়াত তিলাওয়াত করতে থাক এবং উপরের দিকে উঠতে থাক যেভাবে তুমি দুনিয়ার জীবনে তিলাওয়াত করতে, নিশ্চয়ই তোমার তেলাওয়াতকৃত সর্বশেষ আয়াত পর্যন্ত তোমার মর্যাদা ও অবস্থান হবে।” এভাবেই পবিত্র কুরআনের প্রতি আয়াতের বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি করা হবে।কুরআন হিফজের এই মহান সম্মান অর্জনের লক্ষ্যেই আন-নূর ইন্সটিটিউট মেয়েদের জন্য চালু করেছে
তাহফিজুল কুরআন কোর্স।ঘরে বসে অভিজ্ঞ ও মিশর থেকে ইজাযাহপ্রাপ্ত দক্ষ উস্তাযার অধীনে সুবিন্যস্তভাবে হিফজ করতে আগ্রহীদের জন্য এই অনন্য আয়োজন। প্রতিটি শিক্ষার্থীর অবস্থা অনুযায়ী স্বতন্ত্র ও সম্পূর্ণ পার্সোনাল রোডম্যাপের অধীনে ওয়ান-অন-ওয়ান ক্লাসের মাধ্যমে হিফজ করার সুব্যবস্থা।
বর্তমানে সীমিত স্লটে নতুন ভর্তি চলছে।
🔰 সময়সূচি ও অন্যান্য তথ্য 🔰
📅 ক্লাস শিডিউল: রবিবার – বুধবার
🌤 সকাল: ৯:০০ – ১১:৩০ (২টি স্লট ফাঁকা আছে)
🌙 সন্ধ্যা: ৭:০০ – ৮:৩০ (১টি স্লট ফাঁকা আছে)
📖 প্রতি বৃহস্পতিবার: মাশক ও তাজউইদ ক্লাস
💰 মাসিক ফি: ২০০০৳
🎓 আর্থিকভাবে অস্বচ্ছল ৩ জন মহিলা শিক্ষার্থীকে ১০০% বৃত্তির সুযোগ দেওয়া হবে, ইন শা আল্লাহ।(*শর্ত প্রযোজ্য)
অনুগ্রহ করে লক্ষ্য করুন:
ভর্তির আগে উসতাজার কাছে ইন্টারভিউ দেওয়া ও আলোচনার মাধ্যমে স্লট নির্ধারণ করা শর্ত। তাই কেউ ফেসবুক পেইজে / ওয়াটস্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ না করেই কোর্স ফি পেমেন্ট করবেন না।
📌 কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন 👇
https://annour.education/course/tahfizul-quraan/