Soft Opening of An Nour Institute for Al Azhar Education - An-Nour Institute

আন-নুর ইন্সটিটিউটের উদ্বোধনী অনুষ্ঠান

by - admin
·
Posted on - 18 July, 2024

আন-নুর ইন্সটিটিউট ফর আল-আযহার এডুকেশন আরব প্রজাতন্ত্র মিশরের রাজধানী কায়রোতে এক বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে তাদের ওয়েবসাইটের উদ্বোধন করেছে। গত জানুয়ারি ২০২৪ তারিখে কায়রো আন্তর্জাতিক বইমেলায় এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনন্য এই আয়োজনে উপস্থিত ছিলেন আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রফেসর-ডক্টরগণ, মাস্টার্স – পিএইচডি গবেষকবৃন্দ এবং প্রায় বিশের অধিক দেশের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা। এতে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশ্বনন্দিত কারীদের সুতিকাগার আল-আযহারের বিখ্যাত ‘আল-কুরআনুল কারিম ওয়াল কিরাআত অনুষদ’- এর ডিন প্রফেসর ডক্টর আব্দুল ফাত্তাহ খিদর।  

আন-নুর ইনস্টিটিউট ফর আল-আযহার এডুকেশন আযহারি শিক্ষা সিলেবাসের পদাঙ্ক অনুসরণে আরবি ভাষা এবং ইসলামি জ্ঞানের অন্তর্ভুক্ত সকল শাস্ত্র ও উপশাস্ত্র সমূহ ডিজিটাল সংস্করণে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে যে অভিনব পদ্ধতি অবলম্বন করেছে, তা উপস্থিত সকল অতিথিকে অভিভূত করেছে। প্রধান অতিথি সহ আল-আযহারের শিক্ষকগণ, দক্ষতা ও পাণ্ডিত্যের অধিকারী একদল বিশেষজ্ঞ আলিম তৈরির স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের সহযাত্রী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের সাথে শিক্ষক প্যানেলে আরো থাকবেন আল-আযহার ও কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, লেকচারার ও আল-আযহার থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী বিশেষজ্ঞ স্কলার ও মাশায়িখগণ। প্রি-রেকর্ডেড কোর্স এবং লাইভ কোর্স সহ বিভিন্ন বিশেষায়িত কোর্সে ধারাবাহিকভাবে তারা অংশগ্রহণ করে যাবেন ইনশাআল্লাহ।

সাম্প্রতিক পোস্ট

Soft Opening of An Nour Institute for Al Azhar Education - An-Nour Institute