Opening the Doors to Qur’anic Language: Arabic Language Course A Level (A1 & A2) for Males Completed - An-Nour Institute

কুরআনের ভাষার দ্বার উন্মোচন: আরবি ভাষা কোর্স A লেভেল (A1 ও A2) সম্পন্ন।

by - Wasifur Rahman Azhari
·
Posted on - 11 March, 2026

আরবি ভাষা শিক্ষার ধারাবাহিক অগ্রযাত্রায় আরেকটি সফল ধাপ সম্পন্ন করল আন-নূর ইন্সটিটিউট, আত-তুহফাতুল আযহারিয়্যা (১ম ও ২য় খণ্ড) সমাপ্ত — আলহামদুলিল্লাহ।

আরবি ভাষা হলো পবিত্র কুরআন ও হাদিসের ভাষা—নববী ইলমের দুয়ার উন্মুক্ত হওয়ার এক মহামূল্যবান চাবিকাঠি। এই ভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে আন-নূর ইন্সটিটিউট মিশরের প্রসিদ্ধ আল-আযহার বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ইন্সটিটিউটের সিলেবাসভুক্ত কিতাব “التحفة الأزهرية” সিরিজের পাঠদান শুরু করেছিল।

ইতোমধ্যে التحفة الأزهرية সিরিজের দ্বিতীয় বই সম্পন্ন হওয়ার মাধ্যমে “আরবি ভাষা কোর্স — প্রাথমিক স্তর (A1 ও A2), পুরুষ ব্যাচ” সফলভাবে সমাপ্ত হয়েছে।

কোর্সটি গতানুগতিক পদ্ধতির বাইরে অত্যন্ত যত্নের সাথে
•⁠ ⁠Listening (الاستماع)
•⁠ ⁠Speaking (التحدث)
•⁠ ⁠⁠Reading (القراءة) ও
•⁠ ⁠⁠Writing (الكتابة)— এই চারটি দক্ষতার সমন্বয়ে পরিচালিত হয়েছে, যা শিক্ষার্থীদের ভাষা শিক্ষাকে আরও বাস্তবমুখী ও কার্যকর করে তুলেছে।

মহান আল্লাহ তা’আলার বিশেষ অনুগ্রহ, উস্তায ওয়াসিফুর রহমান আযহারীর আন্তরিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই এই সুন্দর পথচলা সহজ ও সফল হয়েছে—আলহামদুলিল্লাহ।

আমরা দোয়া করি, আল্লাহ তাআলা এই প্রচেষ্টাকে কবুল করুন এবং এর মাধ্যমে আরও অসংখ্য শিক্ষার্থীর জন্য ইলমের দ্বার উন্মুক্ত করে দিন।

 

কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে উপরের মেনু থেকে ভিজিট করুন:

আরবি ভাষা ইন্সটিটিউটসাধারণ আরবী ভাষা প্রশিক্ষণ

সরাসরি কোর্স লিঙ্ক:

প্রাথমিক স্তর পুরুষ ব্যাচ A1: https://annour.education/course/beginner-a1-male/

প্রাথমিক স্তর পুরুষ ব্যাচ A2: https://annour.education/course/elementary-a2-male/

সাম্প্রতিক পোস্ট

Opening the Doors to Qur’anic Language: Arabic Language Course A Level (A1 & A2) for Males Completed - An-Nour Institute