ইমাম হাফসের সূত্রে ইমাম আসিমের কিরাআতের ইজাযাহ লাভের পূর্বশর্ত হচ্ছে, সুরাতুল ফাতিহা থেকে সুরাতুন নাস পর্যন্ত পরিপূর্ণ কুরআন মাজিদ সর্বোচ্চ মজবুত ও দৃঢ়তার সাথে আত্মস্থ ও হৃদয়ঙ্গম করা। পাশাপাশি তাজভিদের নিয়মকানুন শিখে ইজাযাহ লাভের যোগ্যতা অর্জন করতঃ মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।