সনদ হচ্ছে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আমাদের পর্যন্ত যুগ পরম্পরায় ধারাবাহিকভাবে বর্ণনাকারী ব্যক্তিদের সূত্রের নাম। কোনো একটি সূত্রের বর্ণনা অনুযায়ী কুরআনের কিরাআতের পাঠ সম্পন্ন করে মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রত্যয়নপত্র লাভকে কিরাআতের ইজাযা লাভ করা বলা হয়।