What is the message of An Nour Institute? - An-Nour Institute

আন নুর ইন্সটিটিউটের বার্তা কি?

by - admin
·
Posted on - 14 January, 2025

ইসলামি জ্ঞানের মূল উৎসগ্রন্থ পবিত্র কুরআন এবং রাসুল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সুন্নাহর অনুসরণে শিক্ষাকার্যক্রম পরিচালনা করা। এক্ষেত্রে পূর্বসূরি সালাফে সালিহিনের রেখে যাওয়া হাজার বছরের গৌরবোজ্জল তুরাস (legacy) এবং উত্তরসূরি উলামায়ে কেরামের কল্যাণকর নির্দেশনা ও সংযোজন সমূহের উপর নির্ভর করা। পাশাপাশি ইসলামী কৃষ্টি ও ঐতিহ্য এবং সমকালীন জ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষের মাঝে সংযোগ স্থাপন করতঃ একটি শক্তিশালী ও আদর্শ শিক্ষাব্যবস্থার মাধ্যমে ঐতিহ্য ও আধুনিকতার কল্যাণকর সমন্বয় সাধন করা।

What is the message of An Nour Institute? - An-Nour Institute