পারস্পরিক সম্প্রীতি, দয়া ও মায়া-মমতার ক্ষেত্রে মু’মিনগণ একটি দেহের মতো। যখন দেহের কোন অঙ্গ পীড়িত হয়, তখন সারা দেহ অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয় (সহিহ মুসলিম: ২৫৮৬)
আন-নুর ইনস্টিটিউট ফর আল-আযহার এডুকেশন তাদের সামাজিক কার্যক্রমের অংশ হিসাবে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার অধিবাসীদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছে। এতে যৌথ উদ্যোগে অংশ নিয়েছে বাংলাদেশী প্রতিষ্ঠান হিলফুল ফুজুল ও দারুল আরকাম ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। তাদের ও অন্যান্যদের পাঠানো অনুদানের মাধ্যমে আল-আযহারের কেন্দ্রীয় দাতব্য সংস্থা বাইতুয যাকাত এন্ড সাদাকাত ফাউন্ডেশন পরিচালিত ত্রাণবহরে একটি লরি প্রস্তুত করেছে আন-নুর ইনস্টিটিউট। গত ৩০ এপ্রিল ২০২৪ তারিখে আল-আযহার পরিচালিত বৃহত্তম চালানে লাল সবুজের পতাকা অঙ্কিত এই লরিতে শুকনো খাবার ও শিশুখাদ্য হিসাবে দুধ পাঠানো হয়েছে।
এছাড়াও আন-নুর ইনস্টিটিউটের নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হয়ে রাফাহ ও খান ইউনুস এলাকার শরণার্থী শিবিরে প্রতি মাসেই রান্নাকৃত খাবার ও সুপেয় পানি বিতরণ করে যাচ্ছে। নিপীড়িত ও মযলুম মুসলিমদের সহায়তায় আন-নুর ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।