আন-নুর ইনস্টিটিউটের বহুসাংস্কৃতিক শ্রেণীকক্ষ শিক্ষার্থীদেরকে বিভিন্ন মত ও দৃষ্টিভঙ্গি এবং সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি অনুধাবন করতে সহায়তা করে। গঠনমূলক চিন্তা ও সমালোচনার যোগ্যতা সৃষ্টির মাধ্যমে কার্যকরী মতবিনিময়ের দক্ষতা বৃদ্ধি করে। একবিংশ শতাব্দীর আন্তঃসংযুক্ত পৃথিবীতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মধ্যপন্থার একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিবেশ শিক্ষার্থীকে কয়েক ধাপ এগিয়ে রাখে।