ব্যবসায়ী বা পেশাজীবী (যেমনঃ মধ্যপ্রাচ্যে বা আরবদের সাথে আন্তর্জাতিক বানিজ্য, আরবদেশের হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে কর্মরত, আরব দেশের দাতব্য সংস্থায় কর্মরত, আরবদের সাথে পর্যটন ক্ষেত্রে কর্মরত বা আগ্রহী, আরবী নোটারি বা অফিসিয়াল অনুবাদ শিখতে আগ্রহী, নিয়োগপ্রাপ্ত কূটনীতিক, মধ্যপ্রাচ্য বিষয়ক সাংবাদিক বা সাংবাদিকতায় আগ্রহী, ইত্যাদি) ব্যক্তিদের মধ্যে যারা পেশাগত বা দাপ্তরিক কাজ সহজকরণ এবং কর্মক্ষেত্রে নিজেদের সার্বিক উন্নতি ও সফলতার জন্য আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে ইচ্ছুক, তাদের জন্য এই বিভাগে দুই মাস থেকে ছয় মাসব্যাপী বিভিন্ন মেয়াদী কোর্সের মাধ্যমে আরবি ভাষা শেখা এবং স্বীকৃত ভাষা দক্ষতা সনদ অর্জনের সুযোগ রয়েছে।