What is the nature and method of Pre-recorded Courses? - An-Nour Institute

প্রি-রেকর্ডেড কোর্সের ধরণ ও পদ্ধতি কী ?

by - admin
·
Posted on - 15 January, 2025

শাস্ত্রীয় বিষয়ে পারদর্শী বিশেষজ্ঞ ডক্টর, স্কলার এবং মাশায়িখগণ কতৃক ধারণকৃত স্তর ও বিষয়ভিত্তিক বিন্যস্ত সিরিজ কোর্স। শাস্ত্র বা বিষয়বস্তুর গুরুত্ব ও গভীরতা বিবেচনা করে এখানে স্তর বিন্যাস রয়েছে। আলোচ্যবিষয় ও শিক্ষাস্তরের ভিত্তিতে কোর্সের সময়কালেও তারতম্য রয়েছে। তবে প্রতিটি ভিডিও ক্লাসের ডিউরেশন সাধারণত অনূর্ধ্ব ১৫ মিনিট। এতে শিরোনামের অধীন মৌলিক বিষয়গুলো শিক্ষার্থীরা সংক্ষেপে শিখে নিতে পারবে। পাশাপাশি তাদের মনোযোগ ও তৎপরতা ধরে রাখতে প্রতিটি ভিডিও ক্লাসের শেষেই যোগ্যতা যাচাইয়ের জন্য প্রশ্নোত্তর ও কুইজের ব্যবস্থা রয়েছে। পরবর্তী ক্লাসে অগ্রসর হওয়ার জন্য সফলভাবে কুইজের উত্তর দিয়ে উত্তীর্ণ হওয়া আবশ্যক।

What is the nature and method of Pre-recorded Courses? - An-Nour Institute