২০২৬ সালের পবিত্র রমাদান উপলক্ষ্যে আন-নূর ইন্সটিটিউট কতৃক আয়োজিত দুই সপ্তাহব্যাপী *বিশেষ তাজউইদ* কোর্সটি সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ
পবিত্র কুরআনের বিশুদ্ধ তেলাওয়াতের প্রতি গুরুত্বারোপ করে কোর্সটি বিশেষভাবে হাইআতুল উলয়ার পরীক্ষা সমাপনকারী মাদরাসা শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছিল।
রমাদান উপলক্ষ্যে আন-নূর ইন্সটিটিউটের ১ লক্ষ টাকার স্কলারশীপ প্রোগ্রামের অধীনে শর্ত পূরণকারী সকল শিক্ষার্থীকে ১০০% স্কলারশীপ প্রদান করা হয়েছে।
বিশেষ এ আয়োজনে একাধিক সম্মানিত আলেম/আলেমা ও হাফেজ/হাফেজা ছাড়াও ইলমুত তাজউইদে বিভিন্ন স্তরের শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। সবাইকে জাযাকুমুল্লাহু খাইরান।
উক্ত কোর্সে তাজউইদ শেখার গুরুত্ব, লাহান, মাখরাজ, সিফাত, আল-ওয়াকফ ওয়াল ইবতিদার সঠিক নিয়মকানুন চমৎকারভাবে আলোচিত হয়েছে, এছাড়াও অনেক ছাত্র-ছাত্রী প্রথমবারের মতো সনদ ও রিয়াওয়াতের সাথে পরিচিত হয়েছে। উপস্থিত প্রত্যেকের মন্তব্য ছিল সন্তোষজনক, আলহামদুলিল্লাহ।
এ ধরনের বিশেষ আয়োজনে অংশগ্রহণ করার জন্য, আন নূর ইন্সটিটিউট ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে চোখ রাখুন।
