Another Chapter of Success: Completion of the Arabic Language Course (A1 & A2) – Female Batch - An-Nour Institute

সাফল্যের আরেকটি অধ্যায়: আরবি ভাষা কোর্স (A1 ও A2) – মহিলা ব্যাচের সফল সমাপ্তি

by - Wasifur Rahman Azhari
·
Posted on - 16 March, 2026

ধারাবাহিক ইলমি অগ্রযাত্রায় আন-নূর ইন্সটিটিউট অতিক্রম করল সাফল্যের আরেকটি অধ্যায়—আলহামদুলিল্লাহ।

আরবি ভাষা কেবল একটি ভাষা নয়; এটি পবিত্র কুরআন ও হাদিসের ভাষা, ইসলামী জ্ঞানের সম্ভারে প্রবেশের মহামূল্যবান দ্বার। এই মহিমান্বিত ভাষার গুরুত্ব অনুধাবন করেই আন-নূর ইন্সটিটিউট মিশরের প্রসিদ্ধ আল-আযহার বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ইন্সটিটিউটের সিলেবাসভুক্ত কিতাব “التحفة الأزهرية” সিরিজের আলোকে আরবি ভাষা পাঠদানের যাত্রা শুরু করে।

আলহামদুলিল্লাহ, পুরুষ ব্যাচের পর আজ মহিলা ব্যাচেও التحفة الأزهرية সিরিজের দ্বিতীয় খণ্ড সফলভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে “আরবি ভাষা কোর্স — প্রাথমিক স্তর (A1 ও A2)” চমৎকারভাবে সমাপ্ত হয়েছে। 💐

গতানুগতিক ভাষা শিক্ষার পরিবর্তে এই কোর্সটি একটি বাস্তবমুখী প্রয়োগিক উদ্যোগ। অত্যন্ত যত্ন ও পরিকল্পনার সাথে ভাষা শিক্ষার চারটি মৌলিক দক্ষতা—
•⁠ ⁠Listening (الاستماع)
•⁠ ⁠Speaking (التحدث)
•⁠ ⁠Reading (القراءة)
•⁠ ⁠Writing (الكتابة)

এর সমন্বয়ে তৈরী হয়েছে এই পাঠক্রম। ফলে শিক্ষার্থীরা আরবি ভাষা বোঝা, বলা, পড়া ও লেখার বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন।

আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ, উস্তায ও উসতাযাদের আন্তরিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের আগ্রহপূর্ণ অংশগ্রহণের সমন্বয়েই এই পথচলা হয়েছে সুপ্রসন্ন, ফলপ্রসূ ও সফল—আলহামদুলিল্লাহ।

আমরা মহান আল্লাহর দরবারে আন্তরিক দোয়া করি—তিনি এই প্রচেষ্টাকে কবুল করুক, বরকত দান করুন এবং এর মাধ্যমে আরও অসংখ্য বোনের জন্য ইলম, হিদায়াত ও আত্মিক বিকাশের নতুন দিগন্ত উন্মুক্ত করুক।

বিস্তারিত তথ্যের জন্য সরাসরি কোর্স লিঙ্ক :

প্রাথমিক A2 (মহিলা): https://annour.education/course/elementary-a2-female/

প্রাথমিক A1 (মহিলা): https://annour.education/course/beginner-a1-female/

সাম্প্রতিক পোস্ট

Another Chapter of Success: Completion of the Arabic Language Course (A1 & A2) – Female Batch - An-Nour Institute